Header Premium (728×90)

Categories: জাতীয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ হজ পালন করতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর তিনটার দিকে রিয়াদ থেকে মক্কা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন মা এবং তার ছেলে ও মেয়ে রয়েছেন। দুর্ঘটনায় একই পরিবারের বাবা ও অপর এক ছেলে গুরুতর আহত হয়েছেন। ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করে নিহত তানিয়া তাহমিনা রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর জানান, বৃহস্পতিবার সকালে তারা সপরিবারে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে রওনা হয়েছিলেন।

রওনা হওয়ার পর রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করার সময় তাদের বহনকারী প্রাইভেট কারটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং দুইজন মারাত্মকভাবে আহত হন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী করতে মহাপরিকল্পনা সরকারের

কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এর…

2 minutes ago

আগামী শনিবার বা রোববার পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী শনিবার বা রোববার পদত্যাগ করছেন বলে তার পরিবার…

19 minutes ago

মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি চাপে বাংলাদেশ, বলছে আইইএ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে এলএনজি আমদানির ওপর নির্ভরশীল বাংলাদেশসহ উদীয়মান অর্থনীতির দেশগুলো তীব্র জ্বালানি সংকটের…

34 minutes ago

লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে…

49 minutes ago

সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মাঝে সরকারের উচ্চ পর্যায়ের অনুরোধে নির্ধারিত সময়ের আগেই ব্যাংকক থেকে…

1 hour ago

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের দুই দিন আগেই আগামীকাল শুক্রবার…

1 hour ago

This website uses cookies.