Header Premium (728×90)

শহীদ ওয়াসিমের সাহসী ডাক ও বৈষম্যবিরোধী আন্দোলনের স্মৃতি

১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল ষোলোশহর রেলস্টেশনে। আগের দিন রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, আমাদের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপে নেতাকর্মীদের বেলা পৌনে ২টার মধ্যে ষোলোশহর আসার আহ্বান জানানো হয়। যাত্রা পথে ওয়াসিম আকরাম আমাকে ফোন করে সতর্ক করে জানায় যে, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ও তার লোকজন অস্ত্রসহ ষোলোশহরে অবস্থান নিয়েছে, তাই সেখানে যাওয়া নিরাপদ হবে না। ওয়াসিম তখন কলেজ ছাত্রদলের বড় ভাই ও মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন শাহেদের সঙ্গে শিক্ষা বোর্ডের দিকে ছিল।

আমি বিচ্ছিন্নভাবে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বেলা ২টা ১৫ মিনিটের দিকে মুরাদপুর মোড়ে অবস্থান নিই। সেখানে ২ নম্বর গেট ও ডাচ্‌-বাংলা ব্যাংকের কাছে ছাত্রলীগ-যুবলীগ সশস্ত্র অবস্থায় ছিল। ছোট ভাইদের মনোবল চাঙ্গা করতে আমি মিছিলের সিদ্ধান্ত নিই। আমি পায়ের অপারেশন নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। এর ঠিক ১০ মিনিট পর চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজান ওয়াসিমের আসার কথা জানালে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ওয়াসিম আমাদের সঙ্গে যোগ দিল। তবে সে আবার বলল, ‘ভাই, দুটা ছোট ভাই আসছে, ওদের নিয়ে আসি। আপনি মিছিল শুরু করার আগেই চলে আসব।’ ওয়াসিমের কথা ভেবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। কিন্তু দেরি হওয়ায় মিছিল শুরুর প্রস্তুতি নিলে ছোট ভাইরা পরিস্থিতির ভয়াবহতা দেখে বাধা দেয়। তবে মিলন ও আসিফের মতো নেতাকর্মীদের আস্থায় আমি মুরাদপুর ব্রিজে স্লোগান শুরু করি। মুহূর্তের মধ্যে সাধারণ ছাত্ররা আমাদের পাশে এসে দাঁড়ায়।

ছাত্রলীগ দুদিক থেকে হামলা চালালে আমরা দুই ভাগে বিভক্ত হয়ে প্রতিরোধ গড়ে তুলি। একদিকে শিক্ষা বোর্ডের দিকে এবং অন্যদিকে মুরাদপুর ডাচ্‌-বাংলা ব্যাংকের সামনে ছাত্রলীগ সন্ত্রাসীদের হটিয়ে দেওয়া হয়। বিকাল ২টা ৫০ মিনিটের দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম আমাকে ফোন করে পরিস্থিতি জানতে চান এবং তারেক রহমানের নির্দেশে রাজপথ ছাড়তে নিষেধ করেন। আমি সেই বার্তা নেতাকর্মীদের পৌঁছে দিই।

মুরাদপুর মোড় আমাদের নিয়ন্ত্রণে এলেও মির্জাপুল ও মসজিদ গলির দিক থেকে ছাত্রলীগ বারবার হামলা চালায়। প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। কিছুক্ষণ পরেই আমার মোবাইলে ১৫ থেকে ২০টি ফোন আসতে শুরু করে। সবাই জিজ্ঞেস করছিল, ‘ওয়াসিমের খবর কী, আপনি কিছু জানেন কি না?’ আমি বললাম, ‘আমি একদিকে আছি, আর ওয়াসিমরা শিক্ষা বোর্ডের সামনে প্রতিরোধমূলক অবস্থানে রয়েছে। আমিও মুরাদপুর-মির্জাপুলের ওইদিকে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের প্রতিরোধ করে মুরাদপুর ক্লিয়ার করে সেদিকেই যাচ্ছি।’ এর মধ্যেই খবর আসে শিক্ষা বোর্ডের সামনে ওত পেতে থাকা সন্ত্রাসীদের গুলিতে ওয়াসিম গুরুতর আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে জানতে পারি, ওয়াসিম ইমার্জেন্সিতে মৃত অবস্থায় আছে। আমি নিজে গিয়ে লাশঘরে ওয়াসিমের নিথর দেহ শনাক্ত করি। আমার ছোট ভাইয়ের মতো ওয়াসিমের এই আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…

14 minutes ago

বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…

15 minutes ago

স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড়

স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…

23 minutes ago

নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…

46 minutes ago

বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ

বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…

55 minutes ago

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…

1 hour ago

This website uses cookies.