Header Premium (728×90)

শক্তিশালী পাসপোর্টের সূচকে তিন ধাপ এগোল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে এসে এই তালিকার ৯৭তম অবস্থানে জায়গা করে নিয়েছে লাল-সবুজের পাসপোর্ট। এবারের সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। যথারীতি তালিকার শীর্ষস্থানটি ধরে রেখেছে সিঙ্গাপুর এবং সবার নিচে রয়েছে আফগানিস্তান।

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স তাদের ওয়েবসাইটে এই নতুন সূচক প্রকাশ করেছে। কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় কতটি দেশে ভ্রমণ করা যায়, তার ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়। এবারের সূচকে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্যকে বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৫টি দেশে যাতায়াত করতে পারেন। তবে গত বছর বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া ৩৭টি দেশে ভ্রমণ করা যেত।

বিগত বছরগুলোর দিকে তাকালে দেখা যায়, ২০২৫ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম এবং উত্তর কোরিয়া ছিল ৯৯তম স্থানে। তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশ ছিল ৯৭তম অবস্থানে। এ ছাড়া ২০২০ সালে বাংলাদেশ ৯৮তম অবস্থানে থাকার পর পরবর্তী তিন বছর যথাক্রমে ২০২১ সালে ১০৮তম, ২০২২ সালে ১০৩তম এবং ২০২৩ সালে ১০১তম অবস্থানে নেমে গিয়েছিল।

এবারের সূচকে শীর্ষস্থান ধরে রাখা সিঙ্গাপুরের নাগরিকেরা আগাম ভিসা ছাড়া বিশ্বের সর্বোচ্চ ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়ার তিন দেশ—জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই তিন দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসামুক্ত সুবিধা পান। ১৮৭টি দেশে ভ্রমণের সুবিধাসহ তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপের দেশ সুইডেন।

চতুর্থ অবস্থানে যৌথভাবে রয়েছে ইউরোপের ১১টি দেশ। এগুলো হলো—বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারেন। পঞ্চম অবস্থানে থাকা অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ডের নাগরিকেরা ১৮৫টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পান। ষষ্ঠ অবস্থানে থাকা হাঙ্গেরি, পোল্যান্ড ও যুক্তরাজ্যের পাসপোর্ট দিয়ে ১৮৪টি দেশে ভ্রমণ করা যায়।

সূচকে সপ্তম অবস্থানে রয়েছে আটটি দেশ—অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া। এই দেশগুলোর নাগরিকেরা ১৮৩টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারেন। অষ্টম অবস্থানে থাকা ক্রোয়েশিয়া ও এস্তোনিয়ার নাগরিকেরা ১৮২টি দেশে এবং নবম অবস্থানে থাকা লিচেনস্টাইন ও লিথুয়ানিয়ার নাগরিকেরা ১৮১টি দেশে ভিসামুক্ত সুবিধা পান। দশম অবস্থানে যৌথভাবে রয়েছে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র, যাদের পাসপোর্টধারীরা ১৮০টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা যৌথভাবে ১৬তম অবস্থানে রয়েছে। এই দুই দেশের নাগরিকেরা ১৬৯টি দেশে ভিসামুক্ত সুবিধা পান। যুদ্ধরত দুই দেশ ইউক্রেন ও রাশিয়ার অবস্থান যথাক্রমে ৩১তম ও ৪২তম। ইউক্রেনের নাগরিকেরা ১৪২টি দেশে এবং রাশিয়ার নাগরিকেরা ১১৪টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারেন।

ইসরায়েল এই সূচকে ১৮তম অবস্থানে রয়েছে, যাদের পাসপোর্ট দিয়ে ১৬৬টি দেশে ভ্রমণ করা যায়। ইরান ও ফিলিস্তিন যৌথভাবে ৯৬তম অবস্থানে রয়েছে, যেখানে ভিসামুক্ত সুবিধা মেলে ৩৭টি দেশে। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবের অবস্থান ৫৪তম। কসভোর সঙ্গে যৌথভাবে ৬০তম অবস্থানে থাকা চীনের পাসপোর্টধারীরা ৮৩টি দেশে ভিসামুক্ত যাতায়াত করতে পারেন। এ ছাড়া হাইতি ও ভিয়েতনাম যৌথভাবে ৮৭তম অবস্থানে রয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ। সূচকে ৫২তম অবস্থানে থাকা দেশটির নাগরিকেরা ৯৩টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এরপরই ৮১তম অবস্থানে রয়েছে ভারত, যাদের পাসপোর্টধারীরা ৫৫টি দেশে ভিসামুক্ত সুবিধা পান। ৮৮তম অবস্থানে থাকা ভুটানের নাগরিকেরা ৪৭টি দেশে এবং ৯১তম অবস্থানে থাকা মিয়ানমারের নাগরিকেরা ৪৩টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারেন।

শ্রীলঙ্কা এই সূচকে ৯৪তম অবস্থানে রয়েছে, যেখানে ৩৯টি দেশে ভিসামুক্ত যাতায়াত করা যায়। বাংলাদেশের ঠিক পরে ৯৮তম অবস্থানে রয়েছে নেপাল, যাদের নাগরিকেরা ৩৪টি দেশে ভ্রমণ করতে পারেন। পাকিস্তান রয়েছে ১০১তম অবস্থানে, দেশটির নাগরিকেরা ভিসা ছাড়া ২৯টি দেশে যেতে পারেন।

তালিকার সবচেয়ে নিচে অর্থাৎ ১০৪তম অবস্থানে রয়েছে আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত এই দেশটির নাগরিকেরা মাত্র ২২টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পান। পাকিস্তান ও আফগানিস্তানের মাঝখানে রয়েছে ইরাক ও সিরিয়া। ১০২তম অবস্থানে থাকা ইরাকের নাগরিকেরা ২৮টি দেশে এবং ১০৩তম অবস্থানে থাকা সিরিয়ার নাগরিকেরা ২৫টি দেশে ভিসামুক্ত যাতায়াতের সুবিধা পান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্সের বার্তা

 বন্দর প্রতিনিধি বন্দর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদকসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা…

7 minutes ago

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৭ আগস্ট

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন…

11 minutes ago

ভৈরবে জানাজায় উসকানিমূলক স্লোগান: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে সাবেক মেয়রের জানাজায় উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে নবী হোসেন নামের এক স্বেচ্ছাসেবক লীগ…

15 minutes ago

নতুন প্রকল্পে পুরোনো কর্মীরা ৭ মাস বেতনহীন, নিয়োগ পেয়েছেন লাখ টাকার পরামর্শক

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নিয়োজিত শতাধিক কর্মী দীর্ঘ সাত…

26 minutes ago

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার কায়সার কামাল

নেত্রকোনার কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার…

30 minutes ago

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৮৭ জন গ্রেফতার, মামলা ৪৫

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৩৮৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।…

46 minutes ago

This website uses cookies.