রংপুরের গঙ্গাচড়ায় অভিনব কায়দায় শরীরে গাঁজা বহন করার সময় দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে গঙ্গাচড়া মডেল থানার গজঘণ্টা ইউনিয়নের তালুক হাবু এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
ডিএনসি জেলা কার্যালয় রংপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গজঘণ্টা ইউনিয়নের দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সামনের সড়কে অভিযান পরিচালনা করে। সেখানে সন্দেহভাজন একটি ইজিবাইকে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা দুই ব্যক্তির দেহ তল্লাশি করে কোমরে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় পলিথিনে লুকানো গাঁজা পাওয়া যায়।
গ্রেফতারকৃতরা হলেন—লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর আদুপাড়া গ্রামের আকবর আলীর ছেলে মো. শাহীন (৩৫) এবং একই এলাকার মৃত ছকমল মিয়ার ছেলে মো. জান্নাতুল মিয়া (৩২)। অভিযানে শাহীনের কাছ থেকে ২ কেজি এবং জান্নাতুল মিয়ার কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ডিএনসির উপপরিদর্শক মো. মোসাদ্দেক হোসেন বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় এই নিয়মিত মামলাটি দায়ের করবেন। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসি কর্মকর্তারা।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…
রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…
This website uses cookies.