Header Premium (728×90)

ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ মেজর (অব.) মোজাফফরকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আগামী বৃহস্পতিবার, ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। শুনানিতে তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে মোজাফফর হোসেন মিলিটারি পুলিশের অধীনে রয়েছেন। যেহেতু তিনি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত, তাই তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করার আবেদন জানানো হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে আগামী ২৩ জুলাই হাজির করার জন্য নির্দেশ দেন। এ সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, শাইখ মাহদী এবং মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২০ জুলাই রাজধানীর পিলখানায় শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, মেজর (অব.) মোজাফফরের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, মোজাফফরের সহযোগীদের বিচারও সামরিক আদালতে সম্পন্ন হয়েছে। দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে সেনা আইনে বিচার করার জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘনের অভিযোগ টিআইবির

ত্রয়োদশ জাতীয় সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনে কার্যপ্রণালি বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা…

21 seconds ago

স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্যদের তালিকা বাড়াল নির্বাচন কমিশন

স্থানীয় সরকার নির্বাচনে ঋণখেলাপি, বিদ্যুৎ-গ্যাস বিলখেলাপি, এমপিওভুক্ত শিক্ষক ও দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার অযোগ্য করার…

16 minutes ago

শহীদ দিবসকে ঘিরে উত্তপ্ত কলকাতা, মঞ্চ পাহারায় মমতা ব্যানার্জী

শহীদ দিবসের সভামঞ্চে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে কলকাতার বিড়লা তারামণ্ডলের সামনে অবস্থান নিলেন তৃণমূল…

30 minutes ago

সিংড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী আটক

নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আব্দুল্লাহর…

31 minutes ago

তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে পরিকল্পিত পেইড প্রোপাগান্ডা

দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার ঘনিষ্ঠ প্রভাবশালী মন্ত্রীদের বিরুদ্ধে পরিকল্পিত…

47 minutes ago

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি জুন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ…

60 minutes ago

This website uses cookies.