Header Premium (728×90)

Categories: সারাদেশ

সিংড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী আটক

নাটোরের সিংড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বুলবুলি খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. আব্দুল্লাহর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চী গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত বুলবুলি খাতুন ও অভিযুক্ত আব্দুল্লাহ দম্পতির চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। এক পর্যায়ে আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বুলবুলি খাতুনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্ত স্বামী আব্দুল্লাহ পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। পরবর্তীতে তাকে সিংড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত আব্দুল্লাহকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব নীতির প্রতিফলন: মাহ্দী আমিন

সম্প্রতি ঘোষিত বাজেটে ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানবান্ধব নীতির প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা…

29 minutes ago

বিশ্বকাপ ফাইনাল বয়কট করলেন উয়েফা প্রধান সেফেরিন: কারণ কী?

ফিফার বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত ও রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকারের প্রতিবাদে বিশ্বকাপ ফাইনাল থেকে…

30 minutes ago

নেত্রকোনায় পাহাড়ি ঢলে নেতাই নদীর পাড় ভেঙে প্লাবিত গ্রাম

নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ি ঢলে নেতাই নদীর পাড় ভেঙে বন্দউষান গ্রামসহ আশপাশের এলাকায় পানি ঢুকেছে। এতে…

46 minutes ago

রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীর সবুজবাগ এলাকায় মো. পলাশ (৩৬) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার…

1 hour ago

বাংলাদেশের অগ্রাধিকারমূলক প্রকল্পে কারিগরি সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের

বাংলাদেশের অগ্রাধিকারমূলক বিভিন্ন কর্মসূচিতে কারিগরি ও আর্থিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

1 hour ago

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. আবুল কাশেম নামের এক ব্যবসায়ী নিহত…

1 hour ago

This website uses cookies.