শহীদ দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের অনুষ্ঠানকে ঘিরে কলকাতার বিড়লা তারামণ্ডলের সামনে তৈরি হয়েছে উত্তেজনা। এই পরিস্থিতিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীকে নিয়ে সোমবার রাতে নিজেই সভামঞ্চ পাহারায় উপস্থিত হন তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে অভিযোগ করা হয়েছে, রাতের অন্ধকারে বিজেপি কর্মীরা শহীদ দিবসের মঞ্চে হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী, দুর্বৃত্তরা মঞ্চের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলেছে। ঘটনাস্থলে উপস্থিত মমতা ব্যানার্জী অভিযোগ করেন, বিজেপির ৬০ থেকে ৬৫ জনের একটি বাইক বাহিনী এবং কিছু দুর্বৃত্ত এই তাণ্ডব চালিয়েছে।
মমতা ব্যানার্জী আরও অভিযোগ করেন, অভিষেক ব্যানার্জী ও কল্যাণ ব্যানার্জীর ওপরও হামলার ঘটনা ঘটেছে এবং কর্মী-সমর্থকদের শহীদ দিবসের কর্মসূচিতে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বর্ষার প্রতিকূল আবহাওয়াতেও মানুষকে থামিয়ে রাখা সম্ভব নয় এবং শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠান কোনো শক্তিই বন্ধ করতে পারবে না।
এদিকে, ২১ জুলাইকে কেন্দ্র করে পুরো কলকাতায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। তৃণমূলের বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার মেয়ো রোডে পৃথকভাবে শহীদ দিবসের কর্মসূচি পালিত হচ্ছে। এ ঘটনায় কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি ঘোষিত বাজেটে ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানবান্ধব নীতির প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা…
ফিফার বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত ও রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকারের প্রতিবাদে বিশ্বকাপ ফাইনাল থেকে…
নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ি ঢলে নেতাই নদীর পাড় ভেঙে বন্দউষান গ্রামসহ আশপাশের এলাকায় পানি ঢুকেছে। এতে…
রাজধানীর সবুজবাগ এলাকায় মো. পলাশ (৩৬) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার…
বাংলাদেশের অগ্রাধিকারমূলক বিভিন্ন কর্মসূচিতে কারিগরি ও আর্থিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে…
রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. আবুল কাশেম নামের এক ব্যবসায়ী নিহত…
This website uses cookies.