প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩০
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, এই চুক্তির সদস্য দেশগুলো আমন্ত্রণ জানালে ঢাকা এতে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের পর ভারতের নয়াদিল্লিতে নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ তৈরি হয়েছে। তবে ঢাকা স্পষ্ট করেছে যে, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়া যায়নি।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর ইচ্ছার ওপর। এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে—এই জোটে যোগ দিলে বাংলাদেশের ভূমিকা কী হবে এবং দেশটি কী অবদান রাখতে পারবে? বিশ্লেষকদের মতে, সম্ভাব্য অন্যান্য নতুন সদস্য দেশের তুলনায় আঙ্কারা, ইসলামাবাদ ও রিয়াদের কাছে অনেক বেশি কিছু তুলে ধরার সক্ষমতা রয়েছে ঢাকার। জোটের সদস্য দেশগুলো এই সক্ষমতা বিবেচনায় নিয়ে আলোচনা এগিয়ে নিতে পারে।
সাধারণত যেকোনো সামরিক জোটকে কেবল সভ্যতার সংহতির বহিঃপ্রকাশ হিসেবে দেখা যায় না। আন্তর্জাতিক ব্যবস্থার বিশৃঙ্খল পরিস্থিতিতে এগুলো মূলত নিরাপত্তা-সংক্রান্ত সেবা ও সক্ষমতার আদান-প্রদান বা অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে ওঠে। ফলে মক্কা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার আগ্রহের বিষয়টিও কৌশলগত ও উদ্দেশ্যমূলক হওয়া প্রয়োজন। এখন বড় প্রশ্ন হলো, বাংলাদেশ এমন কী সেবা বা সক্ষমতা দিতে পারে, যা জোটের প্রতিষ্ঠাতা তিনটি দেশ গ্রহণ করতে আগ্রহী হবে? একই সঙ্গে, এই জোটের সদস্যপদ পেলে বাংলাদেশের নিজস্ব হার্ড-সিকিউরিটির ক্ষেত্রে কী ধরনের সুবিধা অর্জিত হবে, তাও খতিয়ে দেখা দরকার।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৯১৫ জন তথ্য সংগ্রহকারী ও…
বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
This website uses cookies.