জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সচিবালয়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। রোববার এ-সংক্রান্ত প্রজ্ঞাপনগুলো জারি করা হয়।
রদবদলের অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। একই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে ওই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবিরকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যান্য প্রজ্ঞাপনে দেখা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব (সংযুক্ত) করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়েছে। জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) ড. মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের…
‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’-এর নতুন নাম হতে যাচ্ছে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’। পাশাপাশি রাজধানীর পল্টন…
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝআকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে…
আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে অমর একুশে বইমেলা ২০২৭। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মাসব্যাপী এই…
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ঘিরে অনলাইনে মাদক বিক্রির অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার…
প্যারিসের রাস্তায় চলমান সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা কেবল আইনশৃঙ্খলার সমস্যা নয়, বরং এর পেছনে…
This website uses cookies.