ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝআকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স জরুরি অবতরণ করেছে। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিমানে থাকা সংকটাপন্ন এক নারী রোগীর মৃত্যু হয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. রিয়াজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি ভারতের একটি অভ্যন্তরীণ ফ্লাইট ছিল, যা বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে উড়ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটির দরজা খুলে গেলে এটি ঢাকার কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চায়।
বিমানবন্দরের মুখপাত্র আরও জানান, জরুরি অবতরণের পর বিমানের ভেতরে থাকা সংকটাপন্ন নারী রোগীকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত রোগীর নাম অঞ্জনা ভৌমিক। এয়ার অ্যাম্বুলেন্সটিতে পাইলটসহ মোট ৭ জন আরোহী ছিলেন, যাদের সবাই ভারতীয় নাগরিক। মৃত রোগীর সাথে একজন চিকিৎসক ডা. ফিরোজ খান, একজন প্যারামেডিক এবং দুইজন স্বজন ছিলেন।
উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। যাত্রীতালিকা অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)।
মাঝআকাশে দরজা খুলে যাওয়ার পর উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে এবং রোগীকে দ্রুত নামিয়ে হাসপাতালে পাঠানো হয়। তবে কী কারণে উড়োজাহাজটির দরজা খুলে গিয়েছিল এবং ওই নারীর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, ফ্লাইটে থাকা অন্য আরোহীরা সুস্থ আছেন। এটি ভারতের অভ্যন্তরীণ ফ্লাইট হওয়ায় তাদের কাছে কোনো পাসপোর্ট বা ভিসা নেই। বাংলাদেশের আইন অনুযায়ী আনুষ্ঠানিকতা শেষে তাদের দেশে ফেরত পাঠানো হবে।
আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ধীরগতির বোলিংয়ের দায়ে বাংলাদেশ দলকে জরিমানা করেছে আইসিসি।
লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান পাটগ্রামের সার্বিক উন্নয়ন ও স্থানীয় সমস্যার সমাধানে…
আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক…
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশের খবরটি প্রথম আলো কীভাবে একের পর এক সূত্রের মাধ্যমে…
সাভারের তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শনকালে আমানউল্লাহ আমান বলেন, যার যার ধর্ম সবাই নির্বিঘ্নে…
অর্থপাচার সংক্রান্ত এক মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর…
This website uses cookies.