Header Premium (728×90)

জাতীয়

খোকসা উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে সাইমন আহমেদ

মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি

শাসক নয়, সেবক হতে চাই, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার রাজনৈতিক অঙ্গন। গ্রাম থেকে শহরে সর্বত্রই চলছে আলোচনা, উঠছে চায়ের কাপে ঝড়। জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই আবার সর্বত্রই আলোচনার কেন্দ্র হিসেবে দাড়িয়েছে আগামী উপজেলা নির্বাচন। সেই সাথে চলছে রাজনৈতিক মহলে নানান হিসাব নিকাশ।

বাংলাদেশ নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী মে মাসে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুরে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নিয়ে নবীন ও প্রবীণ সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছে নিজেদের প্রচার-প্রচারণা। এ সকল সম্ভাব্য প্রার্থীদের সমর্থকেরা বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

খোকসা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ক্লিন ইমেজখ্যাত, মানবিক মানুষ, যুব সমাজের আস্থার প্রতীক সাবেক ছাত্রনেতা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সাইমন আহমেদ। তিনি নানাবীধ, মানবিক, সামাজিক কাজের মাধ্যমে ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নানান শ্রেণী পেশার মানুষের কাছে। নারী-পুরুষ সকলের কাছেই খুব সহজেই পৌঁছে যেতে পেরেছেন সদা হাস্যউজ্জ্বল আলোকিত মানুষ সাইমন।

এছাড়া উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পোষ্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। এবারের খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান হিসেবে আলোচনায় ডজন খানিক নেতার নাম আসলেও আলোচনার কেন্দ্র হিসেবে সবার শীর্ষে রয়েছেন ক্লিন ইমেজখ্যাত তৃণমূলের দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পছন্দের তালিকায় সাইমন আহমেদ।

 

ছাত্র জীবনে বিভিন্ন সংগঠনের দায়িত্ব পার করেছেন অত্যন্ত সুনামের সাথেই। খোকসার রাজনৈতিক ব্যক্তিদের পছন্দের তালিকায় ও রয়েছেন তিনি। ইতিমধ্যে তিনি খোকসা উপজেলার প্রতিটি ইউনিয়নে গনসংযোগ করেছেন। সাইমনের পরিবারের প্রতিটা সদস্যই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।

সাইমুনের জন্ম ও বেড়ে ওঠা কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মালিগ্রামে। ওনার বাবা মৃত মোসলেম উদ্দিন শেখ তিনিও ছিলেন একজন সামাজিক মানবিক মানুষ। তিনি পড়ালেখা করেছেন মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক,

পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় ও খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, খোকসা সরকারি কলেজ থেকে এইচএসসি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সরকারি বাঙলা কলেজ থেকে বিবিএ ও এমবিএ পড়ালেখা শেষ করেছেন।

মেধাবী এই মানুষটি ছাত্র জীবনে নানাবিধ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। বাঙলা কলেজ শাখার ঢাকাস্থ বৃহত্তর কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, মানবিক ঢাকা সোসাইটির সাধারণ সম্পাদকসহ অনেক সংগঠনের সঙ্গে জড়িত সাইমন একজন শিক্ষিত, কর্মদক্ষ্য, মানুষের বিপদের আপনজন, সৎ ও সততার উত্তম সমন্বয়, তারুণ্যদীপ্ত সাইমুন আহমেদ আওয়ামী ছাত্রলীগের রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত নেতা।

এই নেতাকেই আসন্ন নির্বাচনে খোকসা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হিসেবে দেখতে চান তৃণমূলের সাধারণ মানুষ ও নেতাকর্মীরা।

সাইমন আহমেদ বলেন, সাধারণ মানুষের শাসক নয়, সেবক হতে চাই। জনগণের কল্যাণে কাজ করতে চাই। ভবিষ্যতে খোকসার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও তাদের প্রতি আন্তরিক ভালবাসা অব্যাহত রাখতে চাই। এবং সকলের প্রতি সাহায্য সহযোগিতা করার জন্য আমার প্রচেষ্টার কোন কমতি নেই।

তিনি আরো বলেন, ব্যক্তি উদ্যোগে মানুষের কল্যাণে সবসময় কাজ করা সম্ভব হলেও সর্বাত্মকভাবে সমাজের সেবা করতে হলে জনপ্রতিনিধি হওয়ার বিকল্প নেই। বিশেষ করে সরকারি অনুদান তৃণমূলের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজের সামগ্রিক কল্যাণ সাধন করা সম্ভব হয়। তাই আসন্ন খোকসা উপজেলা নির্বাচনের মধ্যে দিয়ে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা নিয়ে আমি এলাকায় কাজ করছি। খোকসা উপজেলা সর্বস্তরের জনগণের সমর্থন ও দোয়া চাই।

Md Akash Hossain

Recent Posts

কালীগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ৫ জনের কারাদণ্ড

ফখরুল আলম সাজু গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও…

14 hours ago

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

ফখরুল আলম সাজু বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের "দুদক" দায়ের করা ১টি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক…

20 hours ago

রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার পৃথক পৃথক ঘটনায় গত ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৩ নারী…

20 hours ago

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের ১ বিশেষ অভিযানে মাটির…

20 hours ago

ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩

যখন সময় ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় ১৫ বছর…

20 hours ago

সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার

স্টাফ রিপোর্টার রংপুর: সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও…

21 hours ago

This website uses cookies.