Header Premium (728×90)

Categories: জাতীয়

সার সংকটের পেছনে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে

কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেছেন যে, দেশের বিভিন্ন জেলায় সার নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তার পেছনে ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের হাত থাকতে পারে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের গড়াইঘাটে শহীদ আবরার ফাহাদ সেতুর প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী দাবি করেন, সরকারকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই হয়তো তারা নিজ দলের লোকজন দিয়ে এই সংকট সৃষ্টি করছেন। তিনি উল্লেখ করেন, যেসব জেলায় বিএনপির সংসদ সদস্যরা রয়েছেন, সেখানে সার নিয়ে কোনো সমস্যা দেখা দেয়নি।

সারের ডিলার নিয়োগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার যেসব ডিলার পেয়েছে, তাদের অধিকাংশকেই স্বৈরাচারী সরকারের আমলে নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের অসহযোগিতার কারণেই সার নিয়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, ডিলার নিয়োগের ক্ষেত্রে সরাসরি প্রশাসনের লোকজন, বিশেষ করে ইউএনও এবং ডিসিরা এই কার্যক্রম পরিচালনা করেছেন। বর্তমান সরকারের সময়ে ডিলার নিয়োগে কোনো অনিয়ম থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন। বিরোধী দলের অভিযোগের বিষয়ে তিনি বলেন, তারা কার বিরুদ্ধে অভিযোগ করছেন তা আমার জানা নেই।

সেতু পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, গত ৮ তারিখে শহীদ আবরার ফাহাদের বাবা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে গড়াই নদীর ওপর একটি সেতু ও মসজিদের দাবি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী সেতুটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তিনি মন্ত্রণালয় থেকে এসেছেন এবং তার সঙ্গে সেতুসংশ্লিষ্ট প্রকৌশলীরাও রয়েছেন। তিনি বলেন, সয়েল টেস্ট ও স্টাডি করার পর দ্রুত সময়ের মধ্যে গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণের কাজ শুরু হবে।

এ সময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাবেক সংসদ সদস্য মেহেদী আহমেদ রুমি, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী, সেতু প্রকল্পের পরিচালক মো. আশরাফুজ্জামান এবং স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

হুতিদের হামলায় সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক…

2 minutes ago

প্রধানমন্ত্রীর কাছে সুখবর পেলেন দুই হাতহীন আলতাফসহ তিন উদ্যোক্তা

জন্ম থেকে দুই হাত নেই মো. আলতাফ হোসেনের। তবে এই প্রতিবন্ধকতা তাঁকে দমাতে পারেনি। নিজের…

8 minutes ago

রাজশাহী কলেজে রুমমেটের দ্বন্দ্বে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে দুই রুমমেটের দ্বন্দ্বের জের ধরে শাহাবুর হোসেন জয় নামে এক শিক্ষার্থীকে…

31 minutes ago

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন…

34 minutes ago

ঝালকাঠিতে সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে ‘পড়া-খেলা উৎসব’

ঝালকাঠি সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পাঠাভ্যাস ও সৃজনশীলতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ ‘পড়া-খেলা উৎসব-২০২৬’ অনুষ্ঠিত…

41 minutes ago

চীনা যন্ত্রাংশে উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে ইয়েমেনের হুতিরা

ইরানের নকশা অনুসরণ করে চীনা যন্ত্রাংশ দিয়ে উন্নত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে…

43 minutes ago

This website uses cookies.