Header Premium (728×90)

Categories: জাতীয়

ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ডের কথা বলে নারীর স্বর্ণের দুল ছিনতাই

ভোলার বোরহানউদ্দিনে সরকারি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ছবি তোলার সময় রোশনা বেগম (৪০) নামের এক নারীর কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে দুই প্রতারক। মঙ্গলবার বিকেল ৩টার দিকে সাচড়া ইউনিয়নের চর গঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ওই গ্রামের বাসিন্দা মজিবল মোসলমানের স্ত্রী।

রোশনা বেগম ও তার প্রতিবেশীরা জানান, ঘটনার দিন দুপুর ৩টার দিকে কালো রঙের একটি হিরো মোটরসাইকেলে করে দুই যুবক আসে। তারা বাড়ির সামনে রোশনা বেগমকে পেয়ে নিজেদের সরকারি ফ্যামিলি কার্ড প্রদানকারী হিসেবে পরিচয় দেয়। বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা ওই নারীর পরিবারের সব তথ্য সংগ্রহ করে। একপর্যায়ে লাইভ ভেরিফিকেশনের জন্য ছবি তুলতে হবে বলে ভুক্তভোগীকে মোবাইলের ক্যামেরার দিকে তাকাতে বললে তিনি তা করেন। ঠিক সেই মুহূর্তে প্রতারকরা তার কান থেকে স্বর্ণের দুল টান দিয়ে খুলে নেয়। কিছু বুঝে ওঠার আগেই ওই দুই যুবক মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা জানান, সরকারি সহায়তা বা কার্ড দেওয়ার নাম করে প্রতারক চক্র প্রায়ই এমন অভিনব জালিয়াতির পথ বেছে নিচ্ছে। সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা থেকে রক্ষা করতে আরও সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা।

ইউনিয়ন পরিষদের ওই ওয়ার্ডের সদস্য মো. সেলিম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে এবং তারা গ্রামের সহজ-সরল মানুষকে বিভিন্নভাবে ফাঁদে ফেলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আস্রাব আলী জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের শনাক্ত করতে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

নিষেধাজ্ঞার আগে নেছারাবাদে মাইকিং করে জাটকা বিক্রি

পিরোজপুরের নেছারাবাদে মা ইলিশ রক্ষার ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে মাইকিং করে জাটকা বিক্রির অভিযোগ…

2 minutes ago

দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকার টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে। তবে ১৭ অক্টোবর শনিবার…

3 minutes ago

মধুপুরে আকস্মিক ঝড়ে ৫৩ হেক্টর কলা-পেঁপের বাগান লণ্ডভণ্ড

টাঙ্গাইলের মধুপুরে বুধবার দুপুরের আকস্মিক ঝোড়ো হাওয়ায় ২৭ হেক্টর কলা ও ২৬ হেক্টর পেঁপের বাগানসহ…

6 minutes ago

কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চার আসামির মামলার রায় যে কোনো দিন

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফসহ চারজনের…

11 minutes ago

‘ইউজড কার পার্টস’ ঘোষণার আড়ালে চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ গাড়ি

চট্টগ্রাম বন্দরে ‘ইউজড কার পার্টস’ ঘোষণার আড়ালে খণ্ডিত অবস্থায় একটি বিএমডব্লিউ স্পোর্টস কার, বিএমডব্লিউ ৭৪০আইয়ের…

14 minutes ago

গাজীপুরে গণশুনানিতে অসহায় মানুষের পাশে জেলা প্রশাসক

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত গণশুনানিতে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নিচ্ছেন জেলা…

19 minutes ago

This website uses cookies.