নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শাকতলা ছিদ্দিকিয়া আলীয়া মাদ্রাসা এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় মো. ফয়েজ আহম্মদ (৪৩) নামের এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত ১১ জুন রাতে সংঘটিত এই হত্যাকাণ্ডে ১০ থেকে ১২ জন কিশোর অংশ নেয়। স্থানীয়রা গুরুতর আহত ফয়েজকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার তদন্তে নেমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত শনিবার রাতে শাকতলা গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই কিশোরকে গ্রেপ্তার করে। তাদের একজনের বয়স ১৬ এবং অন্যজনের ১৭ বছর। পিবিআই জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা এলাকায় রাজমিস্ত্রির কাজ করে এবং প্রায়ই মাদক সেবন করত। এ নিয়ে রিকশাচালক ফয়েজের সঙ্গে তাদের আগে থেকেই বিরোধ ছিল।
রোববার দুপুরে গ্রেপ্তারকৃত দুই কিশোর নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিক উল্লাহর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা জানায়, ঘটনার দিন মাদক সেবনকে কেন্দ্র করে ফয়েজের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে পূর্বপরিকল্পিতভাবে তারা ফয়েজকে মাদকসেবী হিসেবে অপবাদ দিয়ে মব তৈরি করে। এরপর লাঠিসোঁটা ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। জবানবন্দি শেষে আদালত তাদের গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পিবিআইয়ের পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ১২ জুন সোনাইমুড়ী থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। বর্তমানে পিবিআই মামলাটি তদন্ত করছে। তিনি আরও জানান, মামলার অন্য আসামিদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ চলছে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…
খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…
পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ২০…
This website uses cookies.