Header Premium (728×90)

Categories: জাতীয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে সারাদেশে মোট ২ হাজার ৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬২ জনে।

রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০৬ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৯৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৪ জন রোগী।

রাজধানীর বাইরে অন্যান্য বিভাগের মধ্যে সর্বোচ্চ ৩৩০ জন ভর্তি হয়েছেন খুলনায়, এরপর চট্টগ্রামে ৩২৪ জন, রাজশাহীতে ২২৪ জন, বরিশালে ২০৩ জন, ময়মনসিংহে ৯৯ জন, রংপুরে ৮৩ জন এবং সিলেটে ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৬৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৬ হাজার ৪৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৮০ হাজার ৩৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটে, যেখানে সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ১৪৮ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করে আসছে। এ যাবৎকালের মধ্যে ২০২৩ সালে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু এবং ১ লাখ ২ হাজারের মতো রোগী শনাক্ত হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল

গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…

1 hour ago

ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…

1 hour ago

কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ

খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…

2 hours ago

দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ

সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…

2 hours ago

সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…

2 hours ago

ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ

পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ২০…

2 hours ago

This website uses cookies.