বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত শনিবার (৩ অক্টোবর) ‘বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান’ ও ‘ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)’ যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে।
কর্মসূচি অনুযায়ী, শিয়ালদহ রেলস্টেশন থেকে দুই সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। এতে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী এবং এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক অংশ নেন। মিছিলটি বাংলাদেশ মিশনের দিকে এগিয়ে গেলে কলকাতা পুলিশ মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়।
এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড সরিয়ে সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই পরিস্থিতির কারণে বাংলাদেশ মিশন সংলগ্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ বিক্ষোভকারীদের মিশনের সামনে যেতে দেয়নি। তবে মিশনের অনুমতি সাপেক্ষে পাঁচজন প্রতিনিধিকে ভেতরে গিয়ে স্মারকলিপি দেওয়ার সুযোগ দেওয়া হয়। স্মারকলিপি প্রদানের পর আন্দোলনকারীরা আরও কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন এবং পরবর্তীতে তারা এলাকা ত্যাগ করেন।
কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশনের জন্য ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সোনালী ব্যাংকের এটিএম, কার্ড…
প্রবাসীরা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। তিনি নিরাপদ অভিবাসন ও দক্ষ জনশক্তি…
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন থেকে পাওয়া আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ বাজার মূল্য এখানে প্রকাশিত হয়েছে।
রাশিয়ায় নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা অন্তত ২০ জন বাংলাদেশি রুশ-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায়…
ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক…
জন্ম থেকে দুই হাত নেই মো. আলতাফ হোসেনের। তবে এই প্রতিবন্ধকতা তাঁকে দমাতে পারেনি। নিজের…
This website uses cookies.