সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের হুইপ নুরুল ইসলাম মনি। এসব অনিয়ন্ত্রিত প্ল্যাটফর্মের অপব্যবহার ঠেকাতে সরকার খুব শিগগিরই রাশ টেনে ধরবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর' শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠান থেকে চিফ হুইপ ঘোষণা দেন যে, আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে 'কিশোর গ্যাং' সংস্কৃতি সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। তিনি বলেন, কিশোররা অস্ত্র বা চাপাতি নিয়ে ঘুরে বেড়াবে না, বরং তারা স্কুলে যাবে, পড়াশোনা করবে, কৃত্রিম বুদ্ধিমত্তা শিখবে এবং দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠবে। আজকের কিশোর ও তরুণরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার উল্লেখ করে তিনি বলেন, কিশোর গ্যাং রুখতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা এবং সামাজিক আন্দোলনের যৌথ সমন্বয় অত্যন্ত জরুরি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রিত ব্যবহারের ওপরও জোর দেন তিনি।
সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের প্রসঙ্গে হুইপ নুরুল ইসলাম মনি বলেন, এর মাধ্যমে সরকার সবাইকে একটি অত্যন্ত কঠোর ও কঠিন বার্তা দিচ্ছে। সরকার ঘর থেকে সংস্কার শুরু করেছে এবং অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে চায়। তারা ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
ভবিষ্যতে যেকোনো নেতিবাচক ঘটনার জন্য সরকারের ওপর দায় চাপানোর প্রবণতা আর মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেন চিফ হুইপ। তিনি বলেন, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি এবং দেশের মঙ্গলের জন্য কাজ করছি। আমরা একটি ভঙ্গুর দেশ পেয়েছি, তাই আমাদের কাজ করার সুযোগ দিন। এর সুফল পেতে একটি যৌক্তিক সময়ের প্রয়োজন হবে।
তিনি আরও বলেন, সরকার যদি শক্তিশালী না হয়, তবে পুরো রাষ্ট্রব্যবস্থাই ভেঙে পড়ে। সরকার ব্যর্থ হলে সেই দায় আমাদেরই। আমরা দায় এড়ানোর বা অন্যের ওপর চাপানোর রাজনীতি করি না। একটি কুচক্রী মহল কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে বারবার বিব্রত করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি দেশের মানুষকে এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ২২: ১৭আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ২২: ১৯
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…
খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…
পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ২০…
রাজধানীর তাঁতীবাজারে পুলিশের সহায়তায় প্রিজন ভ্যান থেকে আলোচিত মাদক কারবারি পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার দৃশ্য…
This website uses cookies.