কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত-সংলগ্ন চড়ুইকুড়ি (মরার চর) গ্রামে মাদক কারবারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে ঘটা এই সংঘর্ষে টেঙ্গুর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন, যিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পটলের ছোট ভাই। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে ভারত থেকে আসা মাদককে কেন্দ্র করে স্থানীয় ওয়ার্ড সদস্য ও বিএনপি নেতা আজাহার এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পটল গ্রুপের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এর জেরে পরবর্তী দুই দিন উভয় পক্ষের মধ্যে উত্তেজনা, বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে আজাহার মেম্বার ও পটল গ্রুপের মধ্যে চূড়ান্ত সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় টেঙ্গুরের পেটে সড়কিবিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সংঘর্ষে আহত অন্যরা হলেন সুমন মিয়া (৫০), হাদু মন্ডল (৭০), রাশিদুল (৩৫), ফটিক (৫৫), বজলু (৫৫), আজাদ মন্ডল (৬০) ও রাজু মন্ডল (৩০)। আহতদের বিভিন্ন হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, ভারত থেকে আসা মাদক বা পাতার বিড়িকে কেন্দ্র করে আজাহার মেম্বার ও পটল পক্ষের মধ্যে দুই-তিন দিন ধরে উত্তেজনা চলছিল, যা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এবং এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে।
দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা ও সংগীতশিল্পী প্রীতম…
ঢাকা থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের সহায়তায় শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে ‘পিচ্চি…
রাজধানীর কাফরুল থানা এলাকায় কে এম মাহমুদুল হাসান নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা…
মালয়েশিয়ার লোজিন হাইল্যান্ডসে পাহাড়ধসের ঘটনায় নিখোঁজ বাংলাদেশি শ্রমিক মো. ফাহাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।…
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠীতে আজও ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার আমলে নির্মিত…
নীলফামারীর সৈয়দপুরে স্থায়ী পুনর্বাসন ও নাগরিক অধিকার নিশ্চিত করাসহ চার দফা দাবিতে লংমার্চ করেছেন স্থানীয়…
This website uses cookies.