Header Premium (728×90)

Categories: সারাদেশ

পুলিশের সহায়তায় মাদক কারবারি ‘পিচ্চি রাজা’র পলায়ন, এএসআইসহ গ্রেপ্তার ৩

গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের সহায়তায় শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’র পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। এই পলায়ন নাটকের মূল কারিগর ছিলেন প্রিজনভ্যানের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস। এই জালিয়াতি ও অপরাধে সহায়তার অভিযোগে ইতোমধ্যে এএসআই প্রবীর কুমার বিশ্বাস, প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেন এবং পলাতক আসামির বোন তাসলিমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার ঘটনার বিস্তারিত বিবরণ দেন। তিনি জানান, গত ২৭ সেপ্টেম্বর সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২৯ জন আসামিকে ঢাকার আদালতে নেওয়া হয়। শুনানি শেষে রাতে তাদের ফিরিয়ে আনার পথে তাঁতীবাজারের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে প্রিজনভ্যানটি থামানো হয়। সেখানে ইনচার্জের দায়িত্বে থাকা এএসআই প্রবীর কুমার চালকের কাছ থেকে চাবি নিয়ে প্রিজনভ্যানের তালা খোলেন এবং পিচ্চি রাজাসহ দুই হাজতিকে বের করেন।

উদ্ধারকৃত তথ্য অনুযায়ী, বের করে আনা অপর আসামি খাইরুল বাশারকে ভ্যানের সামনে বসানো হলেও পিচ্চি রাজাকে আর ভ্যানে তোলা হয়নি। পূর্বপরিকল্পনা অনুযায়ী রাস্তার পাশে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে রাজাকে তুলে দেন প্রবীর কুমার। এরপর রাত সাড়ে ৮টার দিকে তিনি পুনরায় স্কট পার্টির সাথে যোগ দেন এবং শৌচাগারে যাওয়ার কথা বলে আসামি পালিয়ে গেছে বলে মিথ্যা নাটক সাজান।

এই ঘটনার পর থেকে গত আট দিন ধরে পলাতক শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছে, জড়িত সবাইকে আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এর আগে দায়িত্বে অবহেলার অভিযোগে ভ্যানে দায়িত্বে থাকা কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব ও শাকিল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

বরিশাল আদালত ভবন থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ছয় তলা থেকে পড়ে মো. নাজমুল হক (৩০) নামের…

57 seconds ago

অপ্রয়োজনীয় জিনিস দিয়ে অন্যের মুখে হাসি ফোটানোর মানবিক উদ্যোগ

আপনার ঘরে পড়ে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলো হতে পারে অন্য কারো স্বপ্নপূরণের মাধ্যম। '১০ টাকায় খুশি'…

4 minutes ago

নিয়োগপত্র পেয়েও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেননি ৯১৮ জন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র পেয়েও ৯১৮ জন প্রার্থী চাকরিতে যোগ দেননি। চাকরির…

16 minutes ago

শিশু একাডেমির অনুষ্ঠানে ‘জাইমা’ পরিচয়ে চমকে গেলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে জাইমা নামের এক ক্ষুদে শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত আত্মপরিচয়ে চমকে যান প্রধানমন্ত্রী…

18 minutes ago

নজিরবিহীন ছাত্রবিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৫ সহস্রাধিক

ফ্রান্সে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষা উপকরণের দাবিতে শুরু হওয়া ছাত্রবিক্ষোভ এখন দেশজুড়ে তীব্র রূপ নিয়েছে।…

22 minutes ago

শিশুদের নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিশুদের সুস্থ বিকাশে নিরাপদ…

24 minutes ago

This website uses cookies.