বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে ঢাকার কদমতলী থানার শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া তিন শিক্ষার্থী হলো সুবর্ণা আক্তার (১৪), হাফসা আক্তার (১৪) এবং নাদিয়া আক্তার (১৪)। তাদের বাবাদের নাম যথাক্রমে নান্টু চৌকিদার, সাইফুল ইসলাম এবং দেলোয়ার হাওলাদার।
থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর ওই তিন শিক্ষার্থী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পর নিখোঁজ দুই ছাত্রীর বাবা সাইফুল ইসলাম ও দেলোয়ার হোসেন বাকেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক নাজমুল মোল্লা ও সবিতা রানীর যৌথ অভিযানে বৃহস্পতিবার ঢাকার কদমতলী থানার আওতাধীন শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তিন ছাত্রীকে উদ্ধার করা হয়।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, উদ্ধার হওয়া ছাত্রীদের বাকেরগঞ্জে নিয়ে আসা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…
খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…
পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ২০…
This website uses cookies.