কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন সড়ক ও ফুটপাতে ডেঙ্গুর উপদ্রব হ্রাস এবং ছিনতাই-ডাকাতির ঝুঁকি কমাতে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম কিবরিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোমতী নদীর দুই তীরের এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিবিরবাজার স্থলবন্দর থেকে শত শত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন এই পথ ব্যবহার করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী বিশ্বরোড এলাকায় যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন পরিষ্কার না করায় সড়কটির দুই পাশে ঝোপঝাড় ও আগাছা জন্মে মশার নিরাপদ প্রজননক্ষেত্রে পরিণত হয়েছিল। একই সঙ্গে ঝোপঝাড়ের কারণে রাতের অন্ধকারে সেখানে ছিনতাই ও ডাকাতির আশঙ্কা করছিলেন চালক ও পথচারীরা।
এই পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সড়কের দুই পাশে জমে থাকা দীর্ঘদিনের ঝোপঝাড় ও আগাছা কেটে ফেলা হয়। একই সঙ্গে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই উদ্যোগের ফলে মশার উপদ্রব কমার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকিও অনেকটাই কমে আসবে।
পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে সাবেক কাউন্সিলর গোলাম কিবরিয়া জানান, সড়কের পাশে অতিরিক্ত ঝোপঝাড় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানোর পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবৃদ্ধির উপযুক্ত স্থানে পরিণত হয়েছিল। মশার উপদ্রব ও ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অত্যন্ত জরুরি। এ সময় তিনি আরও বলেন, কুসিকের ১ নম্বর ওয়ার্ডকে কিশোর গ্যাং, মাদকের বিস্তার ও পরিবেশদূষণ থেকে মুক্ত রাখতে তারা কঠোর অবস্থান নিয়েছেন। সামাজিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে কিশোর গ্যাং এবং মাদক কারবারিদের শক্ত হাতে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
এদিকে নদীপাড়ের নান্দনিক পরিবেশ রক্ষা এবং যাতায়াত নিরাপদ রাখতে এই পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই কর্মসূচিতে সাবেক কাউন্সিলরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন আমানুল্লাহ, মোস্তফা জামান, বাহার উল্লাহ, আব্দুর রশিদ ও আলমগীর হোসেনসহ ১ নম্বর ওয়ার্ডের সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১: ১৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩১
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘হাওর, নদী এবং সবুজ বাঁচালে আমরা বাঁচি’ প্রতিপাদ্য নিয়ে ৩৫ সদস্যবিশিষ্ট হাওর ও…
শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের উপস্থিতি টের…
এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামী ২৯ সেপ্টেম্বর শেষ…
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনটি মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন…
সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান দিচ্ছে সরকার। আগামী ১৫ অক্টোবরের…
দেশের পর্যটন খাতকে দীর্ঘমেয়াদী ও পরিকল্পিতভাবে এগিয়ে নিতে ১,৪৯৮টি আকর্ষণকে নিয়ে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন…
This website uses cookies.