আমার দেশ পত্রিকার কুমিল্লার তিতাস উপজেলা প্রতিনিধি জুয়েল হোসেনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা নিয়ে নতুন করে সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে এবং তদন্ত প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখা হয়নি।
মামলার নথি ও ভুক্তভোগী সাংবাদিকের বক্তব্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে ১০ ফেব্রুয়ারি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার অস্থায়ী নির্বাচনি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়। এই ঘটনায় ধানের শীষের সমর্থক মনিরুজ্জামান বাদী হয়ে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। মামলায় একই আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন খানের অনুসারীদের সঙ্গে সাংবাদিক জুয়েলকে ৭ নম্বর আসামি করা হয়েছে।
মামলাটি তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সাংবাদিক জুয়েলের অভিযোগ, তদন্তকারী কর্মকর্তা যথাযথ ও নিরপেক্ষ তদন্ত না করেই তাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন। এই প্রতিবেদনের ভিত্তিতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় তিনি বর্তমানে হয়রানির শিকার হচ্ছেন। সাংবাদিক জুয়েল হোসেন দাবি করেন, দীর্ঘদিন ধরে নিরপেক্ষভাবে সমাজের মানুষের সুখ-দুঃখ ও বাস্তব চিত্র গণমাধ্যমে তুলে ধরার কারণেই তিনি নানা ধরনের চাপ, হয়রানি ও ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। তিনি বলেন, একজন সাংবাদিক যদি মানুষের পক্ষে কথা বলার কারণে মিথ্যা মামলার শিকার হন, তাহলে সমাজে সত্য ও ন্যায়ের অবস্থান কোথায়? যথাযথ তদন্ত ছাড়া আদালতে প্রতিবেদন দাখিল হলে বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন হতে পারে বলে তিনি মনে করেন।
ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন দাবি করে সাংবাদিক জুয়েল হোসেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিচার বিভাগের কাছে মামলাটির পুনরায় নিরপেক্ষ তদন্ত, সুষ্ঠু বিচার এবং ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার এসআই বিল্লাল হোসেন জানান, তিনি অন্যত্র বদলি হওয়ায় মামলার দায়িত্ব এসআই সঞ্জয়ের নিকট হস্তান্তর করে চলে আসেন। অন্যদিকে এসআই সঞ্জয় জানান, এসআই বিল্লাল তদন্ত শেষ করে প্রতিবেদন লিখে তাকে দিয়ে গেছেন এবং তিনি শুধুমাত্র শেষের অংশ সম্পন্ন করে প্রতিবেদনটি আদালতে পাঠিয়েছেন।
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৪৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫০
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
This website uses cookies.