প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২: ৩৪
নীলফামারীর জলঢাকা উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ২০ বছর বয়সী পলাশ চন্দ্র রায় এবং তার স্ত্রী ১৯ বছর বয়সী মনি রানী রায়। স্থানীয় সূত্রে জানা যায়, ডিমলা থেকে জলঢাকাগামী একটি মাহিন্দ্রা পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাটি খারিজা গোলনা দিঘীরপাড় এলাকার সারমানো কোল্ডস্টোরের সামনে ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…
রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…
This website uses cookies.