Header Premium (728×90)

Categories: জাতীয়

পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা: অনিরাপদ স্থানে পার্কিং নিষেধ

দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে যানবাহন ও পণ্য পরিবহনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি। শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম এই নির্দেশনা জারি করেন।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো অবস্থাতেই রাস্তার দুই পাশে কিংবা কোনো অনিরাপদ ও নির্জন স্থানে গাড়ি পার্কিং করা যাবে না। অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি বা ভাঙচুর এড়াতে পরিবহণ মালিক ও শ্রমিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া প্রতিদিনের চলাচল শেষে সব ধরনের যানবাহন বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদ পাহারায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সকল স্তরের মালিক ও শ্রমিকদের এই নির্দেশনা গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের জন্য অনুরোধ করেছে সংগঠনটি।

এদিকে, রাজধানীর নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঢাকার প্রবেশপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশিচৌকি বসানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

3 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

4 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

4 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

4 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

4 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

4 hours ago

This website uses cookies.