টেকসই জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জন ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে দেশের সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক করেছে সরকার। গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের ১ সেপ্টেম্বরের নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং দেশের সব জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করতে হবে। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সকল দাপ্তরিক মূল ভবন, অডিটোরিয়াম, ডাকবাংলো এবং হাট-বাজারসহ জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন সব স্থাপনায় এই সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসাতে হবে। প্রতিটি স্থাপনায় অন্তত দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ সুবিধা রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
এই প্রকল্পটি বাস্তবায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অথবা রাজস্ব তহবিলের অর্থ ব্যয় করার অনুমতি দেওয়া হয়েছে। নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে। নেট মিটারিং নির্দেশিকা ২০২৫ অনুযায়ী, গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের বিনিময়ে ১০ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে, যা জেলা পরিষদগুলোর রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়তা করবে।
স্বয়ংসম্পূর্ণ জেলা পরিষদগুলোকে নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন ও বাণিজ্যিকভাবে এর সম্প্রসারণের উদ্যোগ নিতে বলা হয়েছে। অন্যদিকে, আর্থিকভাবে পিছিয়ে থাকা জেলা পরিষদগুলো বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্ত কোম্পানির কারিগরি ও আর্থিক সহায়তায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন গাইডলাইন অনুযায়ী কাজ করবে। এছাড়া, সৌর প্যানেল স্থাপনকারী কোম্পানির সঙ্গে ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণের বিষয়ে নন-জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…
This website uses cookies.