কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সারের দাবিতে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছেন স্থানীয় কৃষকেরা। এ সময় ঘটনাস্থলে থাকা এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে প্রায় চার ঘণ্টা ডিলারের গুদামে অবরুদ্ধ করে রাখা হয়। আজ শুক্রবার সকাল আটটার দিকে বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে। এতে মাদারগঞ্জ-কচাকাটা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সার সরবরাহের আশ্বাস দেওয়া হলে কৃষকেরা অবরোধ তুলে নেন।
বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, গাবতলা বাজারের সার ডিলার পয়েন্ট ‘ভাই ভাই মেশিনারিজে’ আজ সকাল আটটা থেকে সার দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী সকাল সকাল তাঁরা সেখানে জড়ো হন। কিন্তু ডিলারে গিয়ে তাঁরা জানতে পারেন, ভোরবেলাতেই নাকি সার বিতরণ শেষ হয়ে গেছে। এ খবর শুনে ক্ষোভে ফেটে পড়েন কৃষকেরা। তাঁরা মাদারগঞ্জ-কচাকাটা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করেন।
একই সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। বিক্ষুব্ধ কৃষকেরা তাঁকে ডিলারের গুদামের ভেতরে আটকে রাখেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁকে সেখান থেকে বের হতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তাঁরা।
উদ্ভূত পরিস্থিতির খবর পেয়ে দুপুর ১২টার দিকে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে ছুটে যান। তিনি আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দ্রুত সার পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। ইউএনওর এই আশ্বাসের পর কৃষকেরা সড়ক থেকে অবরোধ সরিয়ে নেন। এরপর পুলিশি পাহারায় উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদাম থেকে উদ্ধার করে ইউএনওর গাড়িতে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়。
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন জানান, কৃষকদের দ্রুত সার দেওয়ার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে এবং অবরুদ্ধ কৃষি কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বল্লভেরখাস ইউনিয়নে আজ সকাল থেকেই সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছিল। গুদামে মোট ৮০ বস্তা সার ছিল। নিয়মানুযায়ী প্রতি পাঁচজন কৃষকের জন্য এক বস্তা করে সার দেওয়া হচ্ছিল। কিন্তু একপর্যায়ে সার শেষ হয়ে গেলেও গুদামের বাইরে প্রচুর কৃষক লাইনে অপেক্ষা করছিলেন। সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকেরা সড়ক অবরোধ করেন এবং তাঁকে গুদামে অবরুদ্ধ করে ফেলেন।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
This website uses cookies.