উচ্চ আদালতের জামিনের আদেশ পাওয়ার পরও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে মুক্তি না দেওয়ার ঘটনায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন আদালত। আগামী দুই দিনের মধ্যে তাঁকে এ বিষয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। ভুক্তভোগী ইলিয়াছ হোসেন (২৫) ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি নগরের চকবাজার থানার ঘাসিয়ারপাড়া এলাকার বাসিন্দা মো. ইদ্রিসের ছেলে।
ইলিয়াছের আইনজীবী এফ এম আনসার উল্লাহ জানান, কোতোয়ালি থানার একটি মামলায় গত ৭ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন পান তাঁর মক্কেল। এরপর নিয়ম অনুযায়ী নিম্ন আদালতে জামিননামা দাখিল করা হলে, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তা গ্রহণ করে। কিন্তু এর পর ২৪ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলেও ইলিয়াছকে মুক্তি দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়।
কারণ দর্শানোর নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, বুধবার কারাগার থেকে দুই শতাধিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। সাধারণত কোনো হাজতিকে মুক্তি দিতে কারা কর্তৃপক্ষের কোনো জটিলতা থাকার কথা নয়। তবে ইলিয়াছ হোসেনের ক্ষেত্রে হয়তো কোনো সমস্যা তৈরি হয়েছে। তিনি আরও জানান, আদালতের এই নোটিশের লিখিত জবাব দেওয়া হবে এবং প্রয়োজনে তারা ক্ষমা চাইবেন।
উল্লেখ্য, ইলিয়াছ হোসেনের বিরুদ্ধে ২০২৪ ও ২০২৫ সালে চকবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা পৃথক তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার করার পর গত ৬ জুন আদালতে সোপর্দ করা হয়েছিল।
এই সংক্রান্ত তথ্য ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ০০: ২১ মিনিটে প্রকাশ পায়।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.