Header Premium (728×90)

Categories: জাতীয়

বৈষম্য কমাতে করপোরেট মালিকানায় শ্রমিকদের অংশীদারত্ব প্রয়োজন: অর্থনীতিবিদরা

সমাজে মুষ্টিমেয় মানুষের হাতে বিপুল সম্পদ কুক্ষিগত থাকায় বৈষম্য এখন আকাশচুম্বী ও অগ্রহণযোগ্য মাত্রায় পৌঁছেছে। এই সংকট নিরসনে করপোরেট খাতের মালিকানায় শ্রমিকদের অংশীদারত্ব নিশ্চিত করার মতো নতুন মডেল গ্রহণের ওপর জোর দিয়েছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সৈয়দ হুমায়ুন কবীর স্মৃতি গবেষণা সম্মেলন ২০২৬’ অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। বাঙলার পাঠশালা ফাউন্ডেশন ও সাজেদা ফাউন্ডেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেন, করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) নামে কেবল লোকদেখানো কার্যক্রম যথেষ্ট নয়। বরং প্রতিষ্ঠানের শেয়ার বা মালিকানার একটি অংশ জনকল্যাণমূলক ফাউন্ডেশনের জন্য স্থায়ী অর্থের উৎস হিসেবে বরাদ্দ রাখা প্রয়োজন। তিনি আরও বলেন, সম্পদের মালিকানার অধিকার বিস্তৃত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। যত দিন একাডেমিক ও রাজনৈতিক পর্যায়ে এই মডেলের গুরুত্ব স্বীকৃত না হবে, তত দিন পৃথিবী একটি অন্যায্য ও অসম বৈষম্যমূলক অবস্থায় থাকবে, যেখানে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা অল্পসংখ্যক মানুষের হাতে কেন্দ্রীভূত থাকবে। এই মডেলের ক্ষেত্রে সক্ষমতাভিত্তিক দৃষ্টিভঙ্গি এবং সবার জন্য মানসম্মত ও সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক কৌশিক বসু অনলাইনে যুক্ত হয়ে বলেন, বিশ্ব এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যার মতো পরিস্থিতি আগে খুব কমই দেখা গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে প্রচলিত শ্রমের চাহিদা কমে যাওয়ায় বাংলাদেশের মতো উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশে জনসংখ্যার একটি বড় অংশ জীবিকা নিয়ে সংকটে পড়ছে। এই সংকট মোকাবিলায় জ্ঞান, নৈতিক চিন্তা, সামাজিক উদ্যোগ, গবেষণা ও সক্রিয়তাকে আলোচনার টেবিলে নিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সংবিধান প্রণেতা ও রাজনীতিবিদ ড. কামাল হোসেন ভিডিও বার্তায় রেনাটা কর্তৃক সাজেদা ফাউন্ডেশনকে ৫১ শতাংশ শেয়ার দান করার উদাহরণটি তুলে ধরেন। তিনি এটিকে সামাজিক দায়িত্ববোধের এক নজিরবিহীন ঘটনা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, রেনাটা ও সাজেদা ফাউন্ডেশন উভয়ই সুশাসিত ও বিশ্বস্ত প্রতিষ্ঠান। এই পর্বে আলোচনায় অংশ নিয়ে সিপিডির বোর্ড অব ট্রাস্টির সদস্য সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান শিক্ষার মান কমে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সৈয়দ হুমায়ুন কবীর টিআইবি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন এবং দেশকে দুর্নীতিমুক্ত করার যে লক্ষ্য ছিল, তা আজও অর্জিত হয়নি। এ পর্বে আরও বক্তব্য রাখেন সাজেদা ফাউন্ডেশনের চেয়ারপারসন ফারুক সোবহান ও উপদেষ্টা শেহজাদ মুনিম। পর্বটি সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রাশনা ইমাম।

সম্মেলনের পরবর্তী পর্বে ‘আগামীর জন্য নির্মাণ: প্রতিষ্ঠান, উদ্ভাবন ও গুণগতমান’ বিষয়ে মানবাধিকারকর্মী হামিদা হোসেন প্রান্তিক মানুষের অধিকার সচেতনতায় মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আইসিডিডিআরবির ইমেরিটাস বিজ্ঞানী ফিরদুসী কাদরী ওরাল কলেরা ভ্যাকসিনের উদ্ভাবন ও তা নিম্ন ও মধ্যম আয়ের দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এছাড়া পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য আব্দুল মুয়ীদ চৌধুরী এবং রেনাটার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এস কায়সার কবির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ পর্ব সঞ্চালনা করেন সাংবাদিক ফারাবী হাফিজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক সাজেদা হুমায়ুন কবির এবং ফাউন্ডেশনের কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবির ও সাজেদা ফারিসা কবির।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ

ওমান উপকূলে এমভি কেপ দাও নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে মিসাইল হামলার শিকার হয়েছে। হামলায়…

3 minutes ago

ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল…

24 minutes ago

যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…

37 minutes ago

নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…

47 minutes ago

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

5 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

6 hours ago

This website uses cookies.