Header Premium (728×90)

Categories: জাতীয়

পীরগঞ্জে লোকালয়ে টায়ার পোড়ানোর কারখানা, কালো ধোঁয়ায় অতিষ্ঠ বাসিন্দারা

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ৪৮

রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের থিরারপাড়া গ্রামে ঘনবসতিপূর্ণ এলাকায় ও কৃষিজমির ওপর গড়ে উঠেছে একটি টায়ার গলানোর কারখানা। ‘মেসার্স মণ্ডল প্লাস্টিক অ্যান্ড রাবার ফুয়েল প্ল্যান্ট’ নামের এই কারখানা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া ও তীব্র দুর্গন্ধের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে এলাকাটিতে পরিবেশ দূষণ ও মারাত্মক জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, কারখানাটিতে কোনো ব্যানার বা সাইনবোর্ড নেই। সেখানে শ্রমিকরা কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই পুরোনো গাড়ির টায়ার আগুনে গলিয়ে কালো তেল ও কালি তৈরির কাজ করছেন। আর এই প্রক্রিয়ায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ। টায়ার পোড়ানোর ফলে সৃষ্ট বিষাক্ত কালো ধোঁয়া ও কালি আশপাশের বাড়িঘর, গাছপালা ও ফসলি জমিতে পড়ছে। এর ফলে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্ট ও চোখ জ্বালাপোড়াসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

কারখানাটির মাত্র ১০০ গজ দূরে অবস্থিত মঞ্জিলার দরগাহ দাখিল মাদরাসা। সেখানে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। মাদরাসাটির নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বশীল ব্যক্তি জানান, কারখানার তীব্র দুর্গন্ধ মাদরাসা পর্যন্ত এসে পৌঁছায়, যা শিক্ষক ও শিক্ষার্থীদের বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলছে। এছাড়া কারখানার সংলগ্ন আবাদি জমির এক কৃষক জানান, কালো ধোঁয়া ও কালির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। তিনি দ্রুত এই ক্ষতিকর কারখানাটি বন্ধের দাবি জানিয়েছেন।

এসব অভিযোগের বিষয়ে কারখানার মালিক শামিম মণ্ডল দাবি করেন, তিনি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েই এই ব্যবসা শুরু করেছেন। তবে বর্তমানে ব্যবসার পরিস্থিতি ভালো না থাকায় কারখানাটি বেশিরভাগ সময়ই বন্ধ থাকে বলে জানান তিনি।

তবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ার এই দাবি নাকচ করে দিয়েছেন রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম সরকার। তিনি জানান, পীরগঞ্জে এ ধরনের কোনো প্রতিষ্ঠানকে তাদের পক্ষ থেকে কোনো অনুমতি বা ছাড়পত্র দেওয়া হয়নি। বিষয়টি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জানতে পেরেছেন উল্লেখ করে তিনি বলেন, দ্রুত তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্‌ আল বাকিউল বারী বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পেরেছি। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…

16 minutes ago

সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ

শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…

45 minutes ago

আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী

আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…

51 minutes ago

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…

54 minutes ago

বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ

রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…

59 minutes ago

ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট

পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…

1 hour ago

This website uses cookies.