সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমায় ড্রোন হামলার খবরে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র মক্কা ও অন্যান্য পবিত্র স্থানগুলোর পবিত্রতার প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা রয়েছে। বাংলাদেশ সব সময় এই পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে আসছে। এসব স্থানের পবিত্রতা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের প্রতিও জোর দেওয়া হয়েছে।
সৌদি আরব এবং দেশটির জনগণের প্রতি পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ বলেছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…
জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
This website uses cookies.