নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোছা. আলেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা পথচারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আলেয়া বেগম খুলনার খালিশপুর থানার বড় বয়রা গ্রামের মৃত ইব্রাহিম সরদারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় কালাম নামের এক ব্যক্তির বাসায় তার মেয়ের সঙ্গে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আলেয়া বেগম। এ সময় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাকে সজোরে চাপা দেয়। কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করে এবং চালকের সহকারী মো. মনির হোসেনকে (৪০) আটক করে। তবে দুর্ঘটনার পর পরই চালক মো. উদয় (৩৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। চালকের সহকারীসহ কাভার্ড ভ্যানটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া পলাতক চালককে দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৩৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৫৬
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
This website uses cookies.