Header Premium (728×90)

Categories: জাতীয়

মুঠোফোন বেজে ওঠায় সিভিল সার্জনকে কক্ষ থেকে বের করে দিলেন আইনমন্ত্রী

বাগেরহাটে আয়োজিত এক মতবিনিময় সভায় বারবার মুঠোফোন বেজে ওঠা এবং কথা বলার কারণে জেলা সিভিল সার্জন আ স মো. মাহবুবুল আলমের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রী সিভিল সার্জনকে উদ্দেশ্য করে বলেন, ‘এই, আপনি, সিভিল সার্জন সাহেব, ইউ গেট আউট ফ্রম দিস রুম (আপনি সভা থেকে বের হয়ে যান)।’

সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা ও প্রতিনিধির ভাষ্যমতে, মন্ত্রীর পাশেই বসে ছিলেন সিভিল সার্জন মাহবুবুল আলম। এ সময় মন্ত্রীর ডান পাশে জেলা প্রশাসক, খুলনা রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপার উপস্থিত ছিলেন। সভা চলাকালীন সিভিল সার্জনের মুঠোফোন কয়েকবার বেজে ওঠে এবং তিনি ফোন নিয়ে বাইরেও যাতায়াত করেন। একপর্যায়ে আইনমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছিলেন, তখনও সিভিল সার্জনের মুঠোফোনটি বেজে উঠলে মন্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন।

মন্ত্রী এ সময় সিভিল সার্জনকে বলেন, ‘আপনি চারবার এখান থেকে নেমেছেন, উঠছেন। ইউ আর নট টু বিজি লাইক আদার পিপল। জাস্ট গেট আউট ফ্রম দিজ রুম।’ মন্ত্রীর নির্দেশের পর উপস্থিত অন্য কেউ তাকে বের হওয়ার কথা বললে সিভিল সার্জন আসন থেকে উঠে দাঁড়ান। মন্ত্রী এ সময় বিষয়টিকে ‘অশোভন’ ও ‘অসদাচরণ’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আপনি চারবার এখান থেকে বসছেন–উঠছেন, বক্তাদের মনোযোগ ভিন্ন দিকে নিয়েছেন। আমরা এখানে গুরুত্বপূর্ণ আলোচনা করছি।’ সবশেষে মন্ত্রী তাকে ফোন বন্ধ করে বসতে বলেন। এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…

11 minutes ago

নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…

36 minutes ago

ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার

ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…

38 minutes ago

রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…

40 minutes ago

নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…

48 minutes ago

রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…

50 minutes ago

This website uses cookies.