Header Premium (728×90)

Categories: জাতীয়

জনগণের প্রত্যাশা পূরণে তৃণমূলকে প্রস্তুত হওয়ার আহ্বান হুইপ আশরাফের

জাতীয় সংসদের হুইপ ও চাঁদপুর জেলার তদারকির দায়িত্বে থাকা এবিএম আশরাফ উদ্দিন বলেছেন, জনগণের কল্যাণ ও আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতির যে সূচনা করেছিলেন, তা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এগিয়ে চলেছে। বর্তমানে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে দলের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও নিয়মিত মতবিনিময় অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন। মঙ্গলবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এবিএম আশরাফ উদ্দিন বলেন, বিএনপিকে দুই-তৃতীয়াংশ আসনে নির্বাচিত করে দেশের মানুষ যে প্রত্যাশা ব্যক্ত করেছে, তা পূরণে দলের চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জুলাই সনদে প্রতিফলিত জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করলেও সেখানে নোট অব ডিসেন্ট ছিল। জনগণের কাছে দেওয়া অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করতে হলে নেতাকর্মীদের সেই অনুযায়ী প্রস্তুত হতে হবে।

হুইপ আরও বলেন, কেবল কাগজে-কলমে পরিকল্পনা করলেই হবে না; জুলাই সনদ, ৩১ দফা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে তৃণমূল থেকে সবাইকে সম্পৃক্ত করে পরিকল্পিতভাবে এগোতে হবে। তিনি এই কাজের সূচনা চাঁদপুর থেকেই করতে চান। প্রধানমন্ত্রী তাঁকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় সাধনের দায়িত্ব দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সবার মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করার চেষ্টা করবেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে হুইপ বলেন, মাদকের বিরুদ্ধে ঘোষিত যুদ্ধের বাস্তব পদক্ষেপ নিতে হবে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সরকারের নির্বাচনী অঙ্গীকার প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে কি না, তা তদারকি এবং কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের ওপর জোর দেন তিনি। সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি তারেক রহমানের পরিকল্পনায় থাকা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও হেলথ কার্ডের সুবিধা যাতে প্রকৃত মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন তিনি। তিনি বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে নয়, নিজেদের কাছে নিজেরা শপথ নেব, জনগণের জন্য কাজ করার শপথ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনৈতিক ও উন্নয়নের দর্শনের সূচনা করেছিলেন, তারেক রহমানের নেতৃত্বে এই শতাব্দীর বাস্তবতায় সেটির নতুন মূল্যায়ন ও নতুন ধারণার সৃষ্টি হবে।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম। সভায় চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এবং কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া বক্তব্য রাখেন। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের দেড় শতাধিক নেতা অংশগ্রহণ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ

রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…

5 minutes ago

ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট

পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…

30 minutes ago

গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…

39 minutes ago

ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদ থেকে ১৯…

51 minutes ago

নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…

1 hour ago

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক

জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…

1 hour ago

This website uses cookies.