Header Premium (728×90)

Categories: জাতীয়

পটিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শিক্ষাব্যবস্থা নিয়ে এমপি এনামের সমালোচনা

চট্টগ্রামের পটিয়ায় ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ শীর্ষক বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় ২৫ কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বিগত সরকারের তীব্র সমালোচনা করে বলেন, বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছে। শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে এই বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করা হয়। কার্যক্রমের প্রথম দফায় পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ৫০০টি চারা বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের উপপরিচালক অধ্যাপক মুহাম্মদ একরামুল হক ও সচিব অধ্যাপক মোহাম্মদ মোরশেদ আলম।

আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহার স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক মেয়র নুরুল ইসলাম, এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খোরশেদ আলম, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি গাজী আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন এবং হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে। বিদ্যালয়ের শিক্ষিকা শাহনাজ আকতার ও শিক্ষক নুরুল আমিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১: ১০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২২

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের মনসুর খান প্লাজার আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় লাগা ভয়াবহ আগুন দীর্ঘ ১২ ঘণ্টা চেষ্টার পর…

5 minutes ago

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের মনসুর খান প্লাজার আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় লাগা ভয়াবহ আগুন দীর্ঘ ১২ ঘণ্টা চেষ্টার পর…

5 minutes ago

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ফের কিছুটা পতন

সৌদি আরবে হামলার ফলে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনার…

18 minutes ago

টিকাটুলিতে বাসের রেষারেষিতে প্রাণ গেল গৃহকর্মী রিনা রানীর

রাজধানীর টিকাটুলিতে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের প্রতিযোগিতার শিকার হয়ে রিনা রানী দাস নামের…

30 minutes ago

ফিলিস্তিন রক্ষার দায়বদ্ধতা ও বর্তমান প্রেক্ষাপট

হামাসের অপারেশন আল-আকসা ফ্লাডের তিন বছর পূর্তিতে গাজায় ইসরাইলি নির্বিচার হামলা, গণহত্যা এবং ফিলিস্তিনিদের অস্তিত্ব…

34 minutes ago

চকবাজারের মনসুর খান প্লাজায় আগুন: সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

পুরান ঢাকার চকবাজারের কাটরা মসজিদ এলাকার মনসুর খান প্লাজায় লাগা আগুন প্রায় সাত ঘণ্টা পেরিয়ে…

37 minutes ago

This website uses cookies.