Header Premium (728×90)

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও দ্রুত বেড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলারের ওপরে উঠে গেছে। সৌদি আরবে হুথি হামলা, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং সৌদির একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ার খবরে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৭৭ শতাংশ বা ২ দশমিক ৯০ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই-এর দাম ২ দশমিক ২৭ শতাংশ বা ২ দশমিক ২৭ ডলার বেড়ে ১০২ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে। সোমবার বাজার খোলার সময় তেলের দাম ৩ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছিল। গত এক সপ্তাহে ব্রেন্টের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে, যা জুলাই মাসের পর প্রথমবারের মতো দুই প্রধান অপরিশোধিত তেলের দামকে ১০০ ডলারের ওপরে নিয়ে গেছে।

সৌদি আরব তাদের গুরুত্বপূর্ণ 'ইস্ট-ওয়েস্ট' তেল পাইপলাইনটি ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি আরব উপদ্বীপের মধ্য দিয়ে সৌদি আরবের তেল লোহিত সাগরের দিকে নেওয়ার অন্যতম প্রধান পথ। সাম্প্রতিক মাসগুলোতে এই পাইপলাইন দিয়ে প্রতিদিন ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হচ্ছিল, যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ থেকে ৫ শতাংশ। ইরাক ও সৌদি আরবের ভাষ্যমতে, এই হামলা ইরাক থেকে চালানো হয়েছিল, যেখানে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে।

হরমুজ প্রণালিতেও নতুন করে হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ নৌবাহিনীর সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, রোববার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র বা গোলাবারুদের আঘাতে আগুন ধরে যায় এবং জাহাজের কর্মীদের সরিয়ে নেওয়া হয়। একই সময়ে ইরান জানিয়েছে, তাদের উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত এবং চারজন ক্রু আহত হয়েছেন।

এছাড়া লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দাব নিয়েও উদ্বেগ বাড়ছে, কারণ ইরান-সমর্থিত হুথিরা ওই অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপের দিকে অগ্রসর হয়েছে। মধ্যপ্রাচ্যের এই দুই গুরুত্বপূর্ণ নৌপথেই জ্বালানি সরবরাহের ওপর চাপ সৃষ্টি হওয়ায় দাম বৃদ্ধির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রয়টার্সের তথ্যমতে, মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়তে থাকলে তেলের দামও পাল্লা দিয়ে বাড়বে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে খুচরা ডিজেলের দাম প্রতি গ্যালনে ৬ ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল ইসি

আগামী বছরের ২১শে জানুয়ারি শুরু হয়ে ২৭শে মে’র মধ্যে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন…

10 minutes ago

বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের জমজমাট লড়াই

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের পঞ্চম দিনের পাশাপাশি আজ রাতে থাকছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ…

40 minutes ago

ঢাকা-দিল্লি বাণিজ্য আলোচনা: অমীমাংসিত রয়ে গেল পুরনো সব বাধা

দীর্ঘ বিরতির পর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদলের বৈঠক কোনো উল্লেখযোগ্য অগ্রগতি…

47 minutes ago

শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৫ জেলে আটক

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ১৫ জেলেকে আটক করা…

1 hour ago

অভিনেত্রী নাসিমা খান আর নেই: ‘বড় বোনকে হারালাম’ সুচন্দা

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। তাঁর মৃত্যুতে গভীর শোক…

1 hour ago

সৌদিতে মৃত হানিফের মরদেহ ফেরাতে মায়ের আকুতি: ‘মোর মানিকেরে কোলে দাও’

‘মোর মানিকেরে আইনে দেও মোর কোলে।’ সৌদি আরবে একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে বুকফাটা কান্নায়…

1 hour ago

This website uses cookies.