Header Premium (728×90)

Categories: জাতীয়

বাংলাদেশ হবে এভিয়েশন খাতে আন্তর্জাতিক মানের আঞ্চলিক হাব

এভিয়েশন খাতে বাংলাদেশ আন্তর্জাতিক মানের একটি আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির। শনিবার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলার দ্য প্রেস্টিজ ইউনাইটেড কনভেনশন সেন্টারে দৈনিক বণিক বার্তা আয়োজিত পলিসি কংক্লেভ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার অত্যন্ত আশাবাদী মনোভাব নিয়ে এভিয়েশন খাতের উন্নয়নে কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে বিমানবন্দরগুলোর অবকাঠামো সংস্কার, জাতীয় বিমান সংস্থার বহর আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আন্তর্জাতিক মান নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান হুমায়ুন কবির। তিনি উল্লেখ করেন, জাতীয় স্বার্থ রক্ষা করে এটি সম্পন্ন করা হচ্ছে, যা পূর্ববর্তী সরকারের তুলনায় দেশকে অনেক বেশি রাজস্ব প্রদান করবে। টার্মিনাল-৩ আগামী ডিসেম্বরে সফ্ট ওপেনিং এবং আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ পূর্ণাঙ্গরূপে চালু করার পরিকল্পনা রয়েছে। এটি চালু হলে বছরে প্রায় ১ কোটি ২০ লাখ (১২ মিলিয়ন) যাত্রী চলাচলের সুবিধা সৃষ্টি হবে।

বহর ও রুট সম্প্রসারণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নতুন রুট ও ফ্রিকোয়েন্সি বাড়ানোর পাশাপাশি ই-কমার্সের বর্তমান যুগে কার্গো ও এয়ার শিপমেন্ট সুবিধা বাড়ানোর ওপর তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া উড়োজাহাজ কেনা সংক্রান্ত সিদ্ধান্তটি পুরোপুরি বাংলাদেশের নিজস্ব ব্যবসায়িক কৌশলগত বিষয়।

মুক্ত আকাশ বা ওপেন স্কাই নীতি বজায় রেখে বাংলাদেশকে দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক বাজারের অন্যতম প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এই খাতের প্রায় ৭০ হাজার কোটি টাকার আন্তর্জাতিক বাজারের সম্ভাবনা কাজে লাগানোর ওপরও তিনি জোর দেন।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ইউএস বাংলা এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এবং দৈনিক বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

2 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

3 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

3 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

3 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

3 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

3 hours ago

This website uses cookies.