Header Premium (728×90)

Categories: জাতীয়

আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিকের বইয়ে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস, মেশিন লার্নিং ও সাইবার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর প্লেনারি সেশনে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এই পরিকল্পনার কথা জানান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলায় তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় শিক্ষাক্রমে এই যুগোপযোগী পরিবর্তন আনা হচ্ছে।

মাহদী আমিন জানান, প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাক্রমে বেশ কিছু নতুন বিষয় যুক্ত হচ্ছে। এর মধ্যে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘সংস্কৃতি’ নামে দুটি নতুন বিষয় আসছে। ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দের সঙ্গে শিক্ষা। এছাড়া কারিগরি শিক্ষাকে মূলধারায় নিয়ে এসে আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণিতে বাধ্যতামূলক করা হচ্ছে, যা পর্যায়ক্রমে দশম শ্রেণি পর্যন্ত সম্পন্ন করতে হবে।

উচ্চশিক্ষার ক্ষেত্রে পুঁথিগত বিদ্যা ও বাস্তব প্রয়োগের দূরত্ব কমানোর ওপর জোর দিয়ে মাহদী আমিন বলেন, বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষায় শুধু সনদ বা তত্ত্বই যথেষ্ট নয়। সরকার শিক্ষাক্রম সংস্কারের মাধ্যমে অর্জিত সনদকে কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরির হাতিয়ার হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আড়াই হাজার কলেজে কারিগরি ও ভোকেশনাল শিক্ষাকে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

সরকারি ও বেসরকারি দেড় শতাধিক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পুরো শিক্ষাব্যবস্থাকে বাস্তব জীবনের চাহিদার সঙ্গে সংযুক্ত করাই সরকারের লক্ষ্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। আলোচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপাচার্য অধ্যাপক ম তামিম, ইউনেসকো ঢাকা অফিসের শিক্ষা প্রধান এস কিয়াং কো এবং টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা তানভীর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…

2 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…

11 minutes ago

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…

29 minutes ago

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…

38 minutes ago

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…

1 hour ago

এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি

চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…

1 hour ago

This website uses cookies.