Header Premium (728×90)

Categories: জাতীয়

কক্সবাজারে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা সরকারের

বাংলাদেশে বিমানের আন্তর্জাতিক যাত্রী সংখ্যা আগামীতে ২ কোটি ৪০ লাখ থেকে ৩ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এই বিশাল যাত্রী ও উড়োজাহাজের চাপ সামলাতে কক্সবাজারে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করছে সরকার।

শনিবার বিকেলে রাজধানীর কুর্মিটোলার ইউনাইটেড কনভেনশন সেন্টারে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বমানের এভিয়েশন’ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, যাত্রী সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেলে বিদ্যমান বিমানবন্দরে সব উড়োজাহাজের জায়গা সংকুলান হবে না। এ কারণে নতুন বিমানবন্দরের কথা ভাবতে হচ্ছে। দেশকে একটি আঞ্চলিক বিমান হাব হিসেবে গড়ে তুলতে বিমানবন্দর ও কার্গো সুবিধা বিশ্বমানের করা এবং উড়োজাহাজের টার্নঅ্যারাউন্ড সময় ২৫ মিনিটে নামিয়ে আনার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে এ খাতে বেসরকারি ও বিদেশি বিনিয়োগ যুক্ত করার তাগিদ দিয়ে মন্ত্রী জানান, ৪২ বছরের পুরোনো বেসামরিক বিমান চলাচল বিধিমালা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের চুক্তি চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। এই টার্মিনালটি আগামী ডিসেম্বরে সীমিত পরিসরে এবং আগামী মার্চ-এপ্রিলে পূর্ণাঙ্গভাবে চালু হতে পারে। এটি চালু হলে বছরে ১ কোটি ২০ লাখ যাত্রী হ্যান্ডেল করার সক্ষমতা তৈরি হবে। এর মাধ্যমে পূর্ব এশিয়া, চীন, জাপান ও কোরিয়া এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় আঞ্চলিক সংযোগ বাড়িয়ে প্রায় ৭০ হাজার কোটি টাকার আন্তর্জাতিক এভিয়েশন বাজারের সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে। তিনি স্থানীয়ভাবে উড়োজাহাজ মেরামত সুবিধা ও নতুন প্রজন্মের পাইলট, প্রকৌশলী ও গ্রাউন্ড স্টাফ তৈরির জন্য প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

তবে এভিয়েশন ব্যবসার বড় চ্যালেঞ্জগুলো তুলে ধরেন ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন। তিনি অভিযোগ করেন, অতিরিক্ত কর ও চার্জের কারণে টিকিটের দাম বাড়ছে এবং রানওয়েতে দীর্ঘ সময় ট্যাক্সিংয়ের কারণে বাড়তি জ্বালানি খরচ হচ্ছে। এছাড়া তৃতীয় টার্মিনালের মতো বড় অবকাঠামো নির্মাণের আগে দেশীয় অপারেটরদের মতামত নেওয়া হয়নি এবং যন্ত্রাংশ আমদানি ও রক্ষণাবেক্ষণের নীতিগত জটিলতা ব্যবসার খরচ বাড়িয়ে দিচ্ছে।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেন। তিনি বলেন, এ খাতের মূল সংকট উড়োজাহাজ নয়, বরং দক্ষ জনবল ও পাইলটের অভাব। এ জন্য একটি সমন্বিত ‘এভিয়েশন ইকোসিস্টেম’ গড়ে তোলা প্রয়োজন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (এটিএম) এয়ার কমোডর নূর-ই-আলম জানান, বর্তমানে ৫৬টি দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চুক্তি রয়েছে। বর্তমানে ৩৪টি বিদেশি যাত্রীবাহী, ৭টি কার্গো ও ৪টি দেশীয় এয়ারলাইনস নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। তৃতীয় টার্মিনাল চালুর পাশাপাশি কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন এবং বগুড়া, লালমনিরহাট, ঠাকুরগাঁও, ঈশ্বরদী, শমশেরনগর ও কুমিল্লার মতো অব্যবহৃত বিমানবন্দরগুলো সচল করার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

বণিক বার্তার সম্পাদক ও publisher দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় নীতি সংলাপে আরও বক্তব্য দেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কে এম মোজিবুল হক ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার। অনুষ্ঠানটির প্রধান সহযোগী ছিল এয়ার এশিয়া এবং প্লাটিনাম স্পনসর ছিল ইউনাইটেড গ্রুপ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

14 minutes ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

22 minutes ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

25 minutes ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

28 minutes ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

37 minutes ago

গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড

রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন…

43 minutes ago

This website uses cookies.