Header Premium (728×90)

Categories: জাতীয়

জননিরাপত্তায় দিন-রাত কাজ করছে পুলিশ: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রোদ, বৃষ্টি, গভীর রাত কিংবা বিভিন্ন উৎসব-পার্বণে দায়িত্ব পালন করতে গিয়ে ডিএমপির সদস্যদের অনেক সময় নিজেদের পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো বাদ দিয়ে কর্মস্থলে কাটাতে হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘ডিএমপি শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন। এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২৪৯ জন এবং উচ্চশিক্ষা সহায়ক বৃত্তির ১৮৮ জনসহ মোট ৪৩৭ জন কৃতি শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যদের এই নিরলস দায়িত্ব পালনের পেছনে তাদের পরিবারের অবদান অনস্বীকার্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের এই সাফল্য তাদের মা-বাবার ত্যাগের অন্যতম বড় প্রেরণা হিসেবে কাজ করে। তিনি উল্লেখ করেন, এই শিক্ষাবৃত্তি কেবল কোনো আর্থিক সহায়তা নয়, বরং এটি শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম, অধ্যবসায়, স্বপ্ন ও ভবিষ্যৎ সম্ভাবনার এক অনন্য স্বীকৃতি। ডিএমপির সন্তানদের এই সাফল্য পুরো ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্যই অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, এই বৃত্তির মাধ্যমে ডিএমপি তাদের মেধা ও পরিশ্রমকে মূল্যায়ন করছে। এই স্বীকৃতিকে ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করতে হবে। নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যেন তারা একদিন অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের যোগ্য নেতৃত্ব তৈরি হবে, যারা দেশের উন্নয়ন ও মানুষের সেবায় নিয়োজিত থাকবে।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শিক্ষাবৃত্তি অর্জনকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান এবং তাদের সুন্দর জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এ সময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য এবং শিক্ষাবৃত্তি পাওয়া কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

2 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

2 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

2 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

2 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

2 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

3 hours ago

This website uses cookies.