গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় খাবারের বিল বাকি রাখতে না চাওয়ায় একটি রেস্টুরেন্টে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান পদপ্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের তিন কর্মচারীকে নিজেদের হেফাজতে নিয়েছে স্থানীয় থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে রাঘদি ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত 'বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্ট'-এ। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাঘদি ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ শেখ শুক্রবার রাত ৮টার দিকে তার নির্বাচনী এলাকায় জনসংযোগ শেষ করেন। এরপর তিনি তার প্রায় ১৫ থেকে ২০ জন দলীয় নেতাকর্মী ও সমর্থক নিয়ে ওই রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান।
খাওয়া-দাওয়া শেষে পলাশ শেখ খাবারের পুরো বিল পরিশোধ না করে বাকি রাখার কথা বলেন। কিন্তু হোটেলের ম্যানেজার বাকি রাখতে অস্বীকৃতি জানালে সেখানে উপস্থিত নেতাকর্মীদের সামনেই তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে চেয়ারম্যান পদপ্রার্থীর সঙ্গে থাকা লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হোটেলের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে।
খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ হোটেলের তিন কর্মচারীকে তাদের হেফাজতে নেয়। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হোটেলের তিন কর্মচারীকে হেফাজতে নিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের করেনি।
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ০৪
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.