জরুরি উন্নয়নকাজের জন্য আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজশাহী ও রংপুর জেলার বেশ কিছু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা কাটার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
নেসকোর রংপুর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা ১১ কেভি মেডিকেল ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে একই পোলে ডুয়েল সোর্স লাইন থাকায় গাছের ডাল কাটার সুবিধার্থে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা ১১ কেভি মেডিকেল এবং আরকে রোড—এই দুই ফিডারই বন্ধ থাকবে।
অন্যদিকে, রাজশাহীর বেশ কিছু এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-১। বিদ্যুৎ বন্ধ থাকার তালিকায় রয়েছে রুয়েট ক্যাম্পাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সাগরপাড়া, বোষপাড়া, মুহাম্মদপুর টিকাপাড়া, খুলিপাড়া, সেখেরচক, পঞ্চবটি ও এর আশপাশের এলাকাগুলো।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত এই সাময়িক পদক্ষেপের কারণে সৃষ্ট অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন…
This website uses cookies.