ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে আশ্রয়প্রার্থীর সামগ্রিক সংখ্যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এলেও, এই তালিকায় বাংলাদেশিদের আবেদনের সংখ্যা উল্টো বেড়েছে। ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের সংখ্যা ছিল ১৯ হাজার ৫২১ জন। এটি ২০২৫ সালের একই সময়ের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি, যখন এই সংখ্যা ছিল ১৭ হাজার ৩২৭ জন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পাশাপাশি সুইজারল্যান্ড ও নরওয়েতে আন্তর্জাতিক সুরক্ষার জন্য মোট ৩ লাখ ৩২ হাজার আবেদন জমা পড়েছে। এই সংখ্যা ২০২১ সালের পর থেকে বছরের প্রথম ছয় মাসে সর্বনিম্ন এবং ২০২৫ সালের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ কম। আশ্রয় আবেদনের সংখ্যায় শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে আফগানিস্তান প্রায় ৩৯ হাজার আবেদন নিয়ে প্রথম এবং ভেনেজুয়েলা দ্বিতীয় অবস্থানে রয়েছে। বাংলাদেশ এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে।
আবেদনকারীর সংখ্যা বাড়লেও বাংলাদেশিদের ক্ষেত্রে আবেদনের অনুমোদনের হার অত্যন্ত নিম্নমুখী। ইইউএএ-এর তথ্যমতে, যেসব দেশের আবেদন মঞ্জুরের হার ২০ শতাংশের নিচে, সেসব দেশের আবেদন দ্রুত যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রত্যাখ্যাত হলে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। বাংলাদেশ এই তালিকার অন্তর্ভুক্ত। চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশিদের প্রথম ধাপের আবেদন অনুমোদনের হার ৫ শতাংশের নিচে ছিল। এছাড়া, বর্তমানে প্রথম ধাপেই প্রায় ৩৬ হাজার বাংলাদেশির আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথকে বান্দরবানের দুর্গম এলাকা থেকে…
গত ১০ বছরে জ্বালানি তেল আমদানি ও বিক্রি থেকে শুল্ক-কর এবং নিট মুনাফা বাবদ সরকারের…
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির…
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর জোর দিয়েছেন…
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে টানা ১৬ দিন বন্ধ থাকার পর পাবনার নাজিরগঞ্জ থেকে রাজবাড়ীর…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ সাইড ইভেন্ট ‘পার্টনারস ফর মাল্টিলেটারেলিজম’ (পিফোরএম) সামিটে অংশ…
This website uses cookies.