Header Premium (728×90)

Categories: জাতীয়

ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা ও জনস্বার্থ নিশ্চিতের নির্দেশ ভূমিমন্ত্রীর

সরকারি জমি বরাদ্দ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৭তম সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রী বলেন, ভূমি অধিগ্রহণের পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে, যাতে সাধারণ মানুষের মধ্যে কোনো প্রকার অসন্তোষ বা ক্ষোভের সৃষ্টি না হয়। উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তা স্বীকার করে তিনি আরও বলেন, সরকারি স্বার্থ রক্ষার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং কৃষিজমি সংরক্ষণের বিষয়টিও কঠোরভাবে বিবেচনা করতে হবে।

সভায় কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির পূর্বানুমোদনের জন্য উপস্থাপিত বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা শেষে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় ৪ দশমিক ১৩০৫ একর এবং চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় ২১ দশমিক ৭০৮৩ একর ভূমি অধিগ্রহণের প্রস্তাব রয়েছে। এছাড়া সুনামগঞ্জের বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের জন্য শূন্য দশমিক ০৭৫০ একর এবং নারায়ণগঞ্জের সাদিপুর মৌজায় নাজমা পেপার অ্যান্ড বোর্ড মিলসের নামে শূন্য দশমিক ৩৭ একর জমি অধিগ্রহণের পূর্বানুমোদন দেওয়া হয়। মেঘনা ইকোনমিক জোন লিমিটেডের অনুকূলে ১ দশমিক ৮৬৫২ একর ভূমির চূড়ান্ত অনুমোদনও সভায় প্রদান করা হয়েছে।

বিভিন্ন সড়ক ও রেলওয়ে প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের একাধিক প্রস্তাব সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ রেলওয়ের জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের জন্য টাঙ্গাইলের মির্জাপুরে ২০ দশমিক ০১৩৬ একর, বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের জন্য চট্টগ্রামের মিরসরাই ও ফটিকছড়িতে ৫৭ দশমিক ৯৩৮০ একর এবং যশোর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্পের আওতায় ৬ দশমিক ৪৭৬০ একর জমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া বগুড়া কোল্ড স্টোরেজ অ্যান্ড এলাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অনুকূলে অধিগ্রহণ করা সম্পত্তি ২০১৭ সালের ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী জনকল্যাণমূলক হাসপাতাল স্থাপনের কাজে ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের ‘চাতুরী (চৌমুহনী)-সিইউএফএল-কর্ণফুলী ড্রাইডক (মেরিন একাডেমি)-ফকিরনীহাট (এন-১২১) জাতীয় মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের আওতায় কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বিভিন্ন মৌজায় ২১ দশমিক ৭০৮৩ একর ভূমি অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সুনামগঞ্জের পাইকরাটি থেকে নেত্রকোণা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র পর্যন্ত ১৩২ ডাবল সার্কিট বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের জন্য নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা ও গন্ধর্বপুর মৌজায় শূন্য দশমিক ০৭৫০ একর জমি অধিগ্রহণের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…

29 minutes ago

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৯১৫ জন তথ্য সংগ্রহকারী ও…

32 minutes ago

জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…

43 minutes ago

না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

47 minutes ago

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…

55 minutes ago

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…

1 hour ago

This website uses cookies.