প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৫৩ (09-09-2026, 20:53)
জাতীয় সংসদে বিএনপি ও বর্তমান সংসদ সদস্যদের তীব্র সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি মন্তব্য করেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না এবং ঋণ খেলাফিতে শীর্ষ স্থান অর্জন করবে না, তা কোনোভাবেই সম্ভব নয়।
রুমিন ফারহানা সংসদে বক্তব্য দিতে গিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় আসার অর্থই হলো ঋণ খেলাফিতে সর্বোচ্চ অবস্থান অর্জন করা। তার এই বক্তব্যের সময় সংসদে সরকারি দলের সংসদ সদস্যরা তীব্র হট্টগোল ও হইচই শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেপুটি স্পিকার কায়সার কামাল সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
সরকারি দলের এমপিদের এমন হট্টগোলের জবাবে রুমিন ফারহানা বলেন, সংসদ এত বেশি অসহিষ্ণু হয়ে পড়েছে যে মনে হচ্ছে যেন আবার আওয়ামী লীগের আমলে ফিরে গেছি। তিনি মন্তব্য করেন, আগে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেন, তখনও তারা একইভাবে হট্টগোল করত। এখন বিএনপিও একই ধরনের আচরণ করছে, এমনকি তাদের আচরণ আরও খারাপ।
বর্তমান সংসদের অধিকাংশ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত বলে দাবি করেন রুমিন ফারহানা। নির্বাচনের আগে ঋণ খেলাপিদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার পুরোনো সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, ভোটের আগে তড়িঘড়ি করে হাইকোর্টে গিয়ে নাম কাটানোর এই প্রবণতা তিনি বহুবার দেখেছেন।
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…
This website uses cookies.