প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ৩০। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অভিযান চালিয়ে ৭৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ারপাড় এলাকার এলটিবি ইটভাটার পাশের একটি নির্জন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ওই ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শামিম মিয়া (৩২) এবং আজিম উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই আল আমিনের নেতৃত্বে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যদের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। ইটভাটার পাশে নির্জন স্থানে তারা মাদক কেনাবেচা ও সেবনের প্রস্তুতি নিচ্ছিলেন।
অভিযান চলাকালে শামিম মিয়া স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পালানোর সময় পায়ে আঘাত পান। পরে পুলিশ তাকে ভূরুঙ্গামারী হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় আটক করে।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, আটককৃতরা পরিবহন ব্যবসার আড়ালে শ্রমিক সেজে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.