ময়মনসিংহ নগরীর আকুয়া জুবলি কোয়ার্টার এলাকায় সাথী আক্তার (৩৮) নামে এক নারীকে উত্ত্যক্তের পর হত্যার দায়ে হৃদয় মিয়া (২৯) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শামছুদ্দিন এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হৃদয় মিয়া ওই একই এলাকার জয়নাল মিয়ার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, হত্যাকাণ্ডের পরদিন ২৪ সেপ্টেম্বর নিহত সাথী আক্তারের ছোট বোন মোছা. শিউলি আক্তার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়। তদন্ত শেষে কোতোয়ালি মডেল থানার এসআই মেহেদী হাসান ২০২৩ সালের ৩০ অক্টোবর হৃদয় মিয়াকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার তথ্যমতে, হত্যাকাণ্ডের পরদিন ২৪ সেপ্টেম্বরই হৃদয়কে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যার কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে জব্দ করা হয়।
বিচারিক প্রক্রিয়ায় আদালত রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং আলামত হিসেবে জব্দ করা ছুরিসহ সবকিছু পর্যালোচনা করে আদালত হৃদয়কে দোষী সাব্যস্ত করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের বোন ও মামলার বাদী মোছা. শিউলি আক্তার। তিনি দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।
ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের মতবিরোধ থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন…
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫…
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে পুলিশ হেফাজতে…
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের প্রাণহানি ঘটেছে। ঘটনা তদন্তে পাঁচ…
This website uses cookies.