বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেস’ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ dপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
রেলমন্ত্রী বলেন, দুই দেশের নাগরিকদের যাতায়াত সহজ করতে দীর্ঘদিন বন্ধ থাকা মৈত্রী ট্রেনটি পুনরায় চালু করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে প্রয়োজনীয় আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে রেল যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, যেখানে মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক রেল যোগাযোগের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, চিকিৎসা, শিক্ষা, ব্যবসা, পর্যটন এবং পারিবারিক প্রয়োজনে দুই দেশের নাগরিকদের যাতায়াতে এই রেলসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রেলপথের ব্যবহার বাড়লে মানুষের যাতায়াতের সময় ও খরচ দুটিই সাশ্রয় হবে। বৈঠকে চলমান রেল যোগাযোগের পাশাপাশি ভবিষ্যতে এই খাতে সহযোগিতা বৃদ্ধি, যাত্রীসেবার মান উন্নয়ন এবং আন্তঃদেশীয় রেল ব্যবস্থাকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।
তবে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। রেলমন্ত্রী জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা, নিরাপত্তা ব্যবস্থা এবং দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা চলমান রয়েছে এবং সব পক্ষের প্রস্তুতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও যোগ করেন, আন্তঃদেশীয় রেল যোগাযোগ কেবল যাত্রী পরিবহনের মাধ্যম নয়, এটি দুই দেশের জনগণের সম্পর্কের একটি সেতু। তাই নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করেই ট্রেনটি চালু করতে চায় সরকার।
ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস বিভিন্ন কারণে দুই বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনের বরাতে জানা গেছে, সব প্রস্তুতি ঠিক থাকলে আগামী মাস থেকেই তিনটি আন্তঃদেশীয় ট্রেন পুনরায় চালু হতে পারে, তবে এর জন্য দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন হবে। ২০২৪ সালের জুলাই মাসে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রথমে সাময়িকভাবে বন্ধ করা হলেও পরে তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। অন্যদিকে, মিতালী এক্সপ্রেস সর্বশেষ ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকায় এসেছিল এবং এরপর সেটি আর ভারতে ফিরে যায়নি বলে পিটিআইয়ের বরাতে রেল কর্মকর্তারা জানিয়েছেন। বন্ধন এক্সপ্রেস খুলনা ও কলকাতার মধ্যে এবং মিতালী এক্সপ্রেস ঢাকা ও নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল করত।
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
This website uses cookies.