কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আহত শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক নয়ন দে জানান, আহত ২৪ শিক্ষার্থীর মধ্যে ৯ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার স্বার্থে আশঙ্কাজনক অবস্থায় থাকা ওই নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলেন—ইমন হাসান (২৩), আরিফ হোসেন (২৩), সফিকুল ইসলাম (২৩), মালিহা আক্তার (২৩), জাওয়াত (২৩), ফেরদৌস (২৩), মিলি আক্তার (২৩), মিনহাজ উদ্দিন (২৩), মরুছালিন আক্তার (২৩), তাছলিমা আক্তার (২৩), হুমায়রা আক্তার (২৩), মিলা আক্তার (২৩), মিনা আক্তার (২৩), নিসা আক্তার (২৩), তানজিনা আক্তার (২৩), সাদিয়া আক্তার (২৩), তাসফিয়া আক্তার (২৩), আরিফুল ইসলাম (২৩), রাজিব মিয়া (২৩), জান্নাতুল মাওয়া (২৩), মারিয়াম (২৩), তানহা আক্তার (২৩), সাইদুর রহমান (২৩) ও নাজমুল হাসান (২৩)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী জাওয়াতের বাবা মোস্তাফিজুর রহমান জানান, তাঁর ছেলে সহপাঠীদের সঙ্গে কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীদের উদ্ধার করে। তবে দুর্ঘটনার পর পরই বাসটির চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানান তিনি।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
This website uses cookies.