দেশের আটটি বিভাগীয় শহরে নির্মাণাধীন বিশেষায়িত ক্যান্সার হাসপাতালগুলোর পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা আগামী অর্থবছরের মধ্যেই চালু করা সম্ভব হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের পক্ষে সংসদে এই উত্তর দেন তিনি।
প্রতিমন্ত্রী এম এ মুহিত সংসদকে জানান, নির্মাণাধীন এই হাসপাতালগুলো হবে ১৫ তলাবিশিষ্ট। এখানে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের সমন্বিত এবং পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা একই ছাদের নিচে প্রদান করা হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, এই বিভাগীয় হাসপাতালগুলো পুরোপুরি চালু হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হবে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
This website uses cookies.