Header Premium (728×90)

Categories: জাতীয়

এনবিআরের ১০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল অর্থ মন্ত্রণালয়

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার কারণে বিভাগীয় শাস্তির মুখে পড়া ১০ জন কর কর্মকর্তার দণ্ড মওকুফ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির কাছে ওই কর্মকর্তাদের করা দণ্ড মওকুফের আবেদনের প্রেক্ষিতে রবিবার (৬ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দণ্ড মওকুফ পাওয়া এই ১০ কর্মকর্তা হলেন— কর অঞ্চল-২১, ঢাকার উপকর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল; কর অঞ্চল-দিনাজপুরের অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা; কর অঞ্চল-ময়মনসিংহের যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুমিতা; কর অঞ্চল-যশোরের যুগ্ম কর কমিশনার মো. মামুন মিয়া; কর অঞ্চল-গাজীপুরের অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) চাঁদ সুলতানা চৌধুরানী; কর অঞ্চল-১২, ঢাকার অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) সুলতানা হাবীব; কর অঞ্চল-যশোরের অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ; ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ঢাকার যুগ্ম কর কমিশনার মামুনা খাতুন; কর অঞ্চল-ফরিদপুরের যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান এবং মো. জিল্লুর রহমান।

উল্লেখ্য, ২০২৫ সালে এনবিআর সংস্কারকে কেন্দ্র করে শুরু হওয়া ওই আন্দোলনের একপর্যায়ে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা ও বাধার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলনকারীরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নেন। তবে আন্দোলনে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে ৩৯ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। শাস্তিমূলক পদক্ষেপের অংশ হিসেবে সে সময় এনবিআরের তিনজন সদস্য এবং একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদ থেকে ১৯…

3 minutes ago

নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…

24 minutes ago

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক

জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…

27 minutes ago

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…

53 minutes ago

নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…

1 hour ago

ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার

ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…

1 hour ago

This website uses cookies.